News Flash

  • Home
  • ত্রিপুরা
  • করোনা ধাক্কা, স্পেনের বিরুদ্ধে খেলতে পারবেন না ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান
Image

করোনা ধাক্কা, স্পেনের বিরুদ্ধে খেলতে পারবেন না ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান

মাদ্রিদ, ২৭ জুন (হি.স.) : করোনা আক্রান্ত ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। আগামী ১০ দিন নিভৃতবাসে থাকবেন তিনি। স্পেনের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গোলও করেছিলেন তিনি।

ক্রোয়েশিয়ার ফুটবল অ্যাশোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, “শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো করোনা পরীক্ষার ফল আসে। সেখানে পেরিসিচের ফল পজিটিভ পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। চিকিৎসকরা সব রকম ব্যবস্থা করছে। কোনও ভাবেই যাতে দলের বাকিদের মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই দিকেও নজর দেওয়া হয়েছে।”

আগামী ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন পেরিসিচ। ফলে স্পেনের বিরুদ্ধে তিনি নেই। পরের পর্বে উঠলে সেই ম্যাচেও তাঁকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রোয়েশিয়ার হয়ে ১০০-র বেশি ম্যাচ খেলে ফেলা এই উইঙ্গারকে না পাওয়ায় বেশ বড় ক্ষতি দলের।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top