News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে একা লড়বে বিএসপি, মিমের সঙ্গে জোটের জল্পনা ওড়ালেন মায়াবতী
Image

উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে একা লড়বে বিএসপি, মিমের সঙ্গে জোটের জল্পনা ওড়ালেন মায়াবতী

লখনউ, ২৭ জুন (হি.স.) : আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির দলের সঙ্গে বহুজন সমাজ পার্টির জোট জল্পনা উড়িয়ে দিলেন মায়াবতী। রবিবার সকালে টুইটে একথা স্পষ্ট করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এদিন তিনি বলেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের ভোটে কারও সঙ্গে জোট করবে না তাঁর দল। একাই লড়বে। তবে পঞ্জাবে শিরোমণি আকালি দলের সঙ্গে জোট করে ভোটে লড়বে বিএসপি। পঞ্জাব বিধানসভায় ১১৭টি আসন রয়েছে। এর মধ্যে ৯৭টিতে লড়বে আকালি দল এবং ২০টিতে প্রার্থী দেবেন মায়াবতী। উত্তরপ্রদেশের ভোটে যে এসপি, বিএসপি, কংগ্রেসের জোট হচ্ছে না তা আগেই স্পষ্ট করেছিলেন অখিলেশ যাদব। 

শনিবার হঠাত্‍ই শোনা যায় ওয়াইসি আর বহিনজি গাঁটছড়া বেঁধে উত্তরপ্রদেশের ভোটে লড়বেন। কিন্তু এদিন তড়িঘড়ি বিবৃতি দিয়ে তা খারিজ করে দিয়েছেন মায়াবতী। সামনের বছর গোড়ায় পাঁচ রাজ্যের ভোট। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব ছাড়াও ভোট হবে মণিপুর ও গোয়ায়। প্রসঙ্গত, এর মধ্যে পঞ্জাব বাদ দিয়ে সব রাজ্যেই বিজেপি সরকার রয়েছে। বিজেপিও পাঁচ রাজ্যের ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও কংগ্রেসে তেমন কোনও দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে না। তবে নানা কারণেই উত্তরপ্রদেশের ভোট এবার অনেক বেশি রঙচঙে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top