News Flash

  • Home
  • Uncategorized
  • এআইডিএসও’র প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত
Image

এআইডিএসও’র প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক অর্গানাইজেশনের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়৷


করোনা বিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার সকালে আগরতলা উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ূথ অর্গানাইজেশনের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির ঘোষণা করা হয়৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে বলেন, করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যপরিসেবা মান উন্নয়ন করতে হবে৷ যুদ্ধকালীন তৎপরতায় সকল নাগরিকদের টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে৷


বেকারদের কর্মসংস্থান বেকার ভাতা রোজ গার্মেন্টস শ্রমিক ও বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের প্রতি মাসে অনুদান প্রদান এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির লাগাম টানতে হবে৷সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না৷ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top