News Flash

  • Home
  • প্রধান খবর
  • একাধিক বিষয়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার ভারতীয় হাইকমিশনারের
Image

একাধিক বিষয়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার ভারতীয় হাইকমিশনারের

ঢাকা, ২৪ জুন (হি. স.) : বাংলাদেশ রেলওয়েতে ভারতীয় অর্থায়ন (এলওসি) এর অধীনে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প বিষয় নিয়ে বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাইস্বামী।


বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ে এই সাক্ষাৎকার করেন। এদিন সাক্ষৎকার উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান । রেলপথমন্ত্রী এই সময় বাংলাদেশের পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণ বিষয়ে বলেন। বাংলাবান্ধা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারতীয় অংশে নিউ জলপাইগুড়িতে সংযোগ প্রদানের জন্য ৩টি রুট নির্বাচন করা হয়েছে। ভারতীয় পক্ষের সম্মতিতে সেই অনুযায়ী কাজ শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন ভারতীয় হাইকমিশনার। এছাড়া বাংলাদেশের আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ দ্রুত সমাপ্তের বিষয়ও আলোচনায় উঠে আসে। বাংলাদেশের রেলপথমন্ত্রী এ সময় রেলের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ভারতের হাইকমিশনারকে অবহিত করেন। এছাড়া বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ৫২ টি রেল স্টেশন আধুনিকীকরণ ও সংস্কার করার বিষয়টি হাইকমিশনারকে অবগত করেন।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top