News Flash

Image

অনলাইনে কেনাকাটা ফের প্রতারিত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ জুন৷৷ প্রতারণার ফাঁদে পরে পকেট কাটা গেলো এক যুবকের৷ ঘটনা উদয়পুর কাকড়াবন থানার অন্তর্গত কাকড়াবন এলাকায়৷যুবকের নাম সুজন মিঞা৷ সংবাদ সূত্রে জানা যায়,গত নয়ই জুন কাকড়াবন এলাকার ওই যুবক অনলাইন থেকে ৪০০০ টাকা মূল্যের স্যামসাং মোবাইল অর্ডার করেন৷


তার ঠিক দশ দিন পর অর্থাৎ গতকাল ২০জুন তার অর্ডার করা পার্সেলটি কাকড়াবন রানী পোস্ট অফিসে এসে পৌঁছায়৷ যথারীতি সুজন মিয়া নামে ওই যুবক রানী পোস্ট অফিস থেকে পার্সেলটি সংগ্রহ করেন ৷ কিন্তু পার্সেল খুলেই হতবাক হয়েযান৷ প্যাকেট খুলে মোবাইলের জাগায় দেখেন দুইটি মানিব্যাগ এবং একটি কোমড়ের বেল্ট ঢোকানো আছে৷
এই বিষয়ে পোস্ট অফিস কর্মকর্তাদের কাছে জানতে চাইলে পোস্ট অফিস কর্মকর্তারা জানান পার্সেলটি যেভাবে এসেছে ঠিক সেইভাবেই তারা প্যাকেটটি সুজন মিঞার নিকট প্রেরণ করেছেন৷এই বিষয়ে ওনারা এর বেশি কিছুই জানেন না৷পরবর্তী সময়ে আজ সোমবার কাকড়াবন থানায় পুরো বিষয় জানিয়ে একটি লিখিত অভিযোগ করেন সুজন মিঞা৷


তবে রাজ্যের বুকে এই এরূপ ঘটনা নতুন কিছু নয়৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনলাইন শপিং এর নামে বহু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন৷ গত কয়েকদিন আগে উদয়পুর খিলপাড়া এলাকার অন্বেষা সরকার মেট্রেস অর্ডার দিয়ে নিম্ন মানের মেট্রেস পাঠিয়ে, পরবর্তীতে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়৷ জনগন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top