News Flash

  • Home
  • প্রধান খবর
  • টেট উত্তীর্ণ অফারপ্রাপ্ত ৬৮৫ জন শিক্ষক পেলেন পোস্টিং
Image

টেট উত্তীর্ণ অফারপ্রাপ্ত ৬৮৫ জন শিক্ষক পেলেন পোস্টিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ ত্রিপুরায় টেট উত্তীর্ণ অফারপ্রাপ্ত ৬৮৫ জন শিক্ষকের পোস্টিং দিল শিক্ষা দফতর৷ তাঁদের মধ্যে স্নাতক শিক্ষক পদে ৪৮৭ জন এবং অস্নাতক শিক্ষক পদে ১৯৮ জন পোস্টিং পেয়েছেন৷ অধিকাংশকে রাজ্যের বিভিন্ন সম্ভাবনাময় ব্লকে পোস্টিং দেওয়া হয়েছে৷


সম্প্রতি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, গ্রীষ্মকালীন ছুটি সমাপ্ত হওয়ার পর টেট উত্তীর্ণ অফারপ্রাপ্ত শিক্ষকদের পোস্টিং দেওয়া হবে৷ আজ তিনি জানিয়েছেন, ৬৮৫ জন শিক্ষকের পোস্টিং দেওয়া হয়েছে৷ তাতে, স্নাতক শিক্ষক ৪৮৭ জন এবং অস্নাতক শিক্ষক ১৯৮ জন রয়েছেন৷


শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, স্নাতক শিক্ষকদের মধ্যে পুরুষ ৩৪৭ জন এবং মহিলা ১৪০ জন রয়েছেন৷ তেমনি, অস্নাতক শিক্ষকদের মধ্যে পুরুষ ১০৯ জন এবং ৮৯ জন মহিলা রয়েছেন৷ আজ তাঁরা পোস্টিং পেয়েছেন৷ তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সম্ভাবনাময় ব্লকেই অধিকাংশদের পোস্টিং দেওয়া হয়েছে৷


জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, ধলাই জেলায় ১৫টি সম্ভাবনাময় ব্লকে ৬৪ জন, গোমতি জেলায় ৫৭টি সম্ভাবনাময় ব্লকে ৯০ জন, খোয়াই জেলায় ৩৯টি সম্ভাবনাময় ব্লকে ৮৬ জন, দক্ষিণ জেলায় ২১টি সম্ভাবনাময় ব্লকে ৮৬ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪টি সম্ভাবনাময় ব্লকে ৫৬ জন এবং সিপাহিজলা জেলায় ৬৭ জন, উনকোটি জেলায় ৩১ জন ও পশ্চিম জেলায় ৭ জন স্নাতক শিক্ষক পোস্টিং পেয়েছেন৷


তেমনি অস্নাতক শিক্ষক ধলাই জেলায় ১৬টি সম্ভাবনাময় ব্লকে ৪৫ জন, গোমতি জেলায় ১৫টি সম্ভাবনাময় ব্লকে ৫০ জন, খোয়াই জেলায় ৯টি সম্ভাবনাময় ব্লকে ২৪ জন, উনকোটি জেলায় ২৯টি সম্ভাবনাময় ব্লকে ৪৯ জন, সিপাহিজলা জেলায় ৩টি সম্ভাবনাময় ব্লকে ৫ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১২ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১১ জন ও পশ্চিম জেলায় ২ জন পোস্টিং পেয়েছেন৷

Releated Posts

‘সম্মিলিত জাতীয় দায়িত্ব’ হিসেবে জনগণকে জনগণনা প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সর্বশেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে চলমান জাতীয় জনগণনা প্রক্রিয়ার কথা…

ByByNews Desk Sep 27, 2026

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বকে ভারতের সন্ত্রাসবিরোধী নীতি দেখিয়েছিল: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে ২০১৬…

ByByNews Desk Sep 27, 2026

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top