News Flash

  • Home
  • বিনোদন
  • উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, থাকবেন সাতদিন
Image

উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, থাকবেন সাতদিন

কলকাতা, ২১ জুন (হি.স.) : দিল্লি সফর সেরে ফিরে সোমবার উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন সূত্রে খবর, সেখানে এক সপ্তাহ থাকবেন তিনি। পরিদর্শন করবেন একাধিক এলাকা।

রবিবার উত্তরবঙ্গ সফরের কথা নিজেই টুইট করে জানান রাজ্যপাল। তিনি লেখেন, ‘আগামীকাল (সোমবার) থেকে এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফরে যাব। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন রাজ্যপাল। সেখানে সাংবাদিক বৈঠক করবেন তিনি। তারপর সেখান থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন।’ দিল্লি ফেরার পর রাজ্যপালের ৭ দিন উত্তরবঙ্গ সফরের পিছনে বিশেষ ‘তাৎপর্য’ রয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ এর আগে ‘ভোট পরবর্তী হিংসা’র বিষয়টি সামনে রেখে উত্তরবঙ্গের একাধিক জায়গা ঘুরে দেখেছিলেন তিনি। সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েও ছিলেন ধনখড়। এবার দিল্লি থেকে ফিরে সফর হিসাবে সেই উত্তরবঙ্গকে বেছে নেওয়ারও গুরুত্ব রয়েছে। সূত্রের খবর, গত বারের মতো এবারও তিনি উত্তরবঙ্গের একাধিক জায়গা ঘুরবেন।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top