News Flash

  • Home
  • বিদেশ
  • এডিসিতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে সরকারের কঠোর মনোভাব দাবী করল আমরা বাঙালী
Image

এডিসিতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে সরকারের কঠোর মনোভাব দাবী করল আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে রাজ্য সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷ রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি দল৷ সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে আমরা বাঙালি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷


শিবনগর এ দলের রাজ্য কার্যালয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে তিপরাদল ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রতিদিন সন্ত্রাস চলেছে৷ যারা সন্ত্রাস চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ বরং দোষীদের আড়াল করে বিরোধীদের ওপর দোষ চাপানো হচ্ছে৷
ফলে অপরাধপ্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে৷ তিপরাদলের সঙ্গে শাসকদলের কি গোপন আঁতাত রয়েছে কিনা তা জানতে জানতে চেয়েছে আমরা বাঙালি দল৷ যদি গোপন আঁতাত না থেকে থাকে তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ণ তুলেছেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল৷ তিনি অভিযোগ করেন,তিপরাদল মারাত্মকভাবে বাঙালি বিদ্বেষী হয়ে উঠতে শুরু করেছে৷ জেলা পরিষদ এলাকার সমস্ত বাংলায় লেখা সাইনবোর্ড তারা মুছে দিচ্ছে৷


তারা দাবি করে চলেছে জাতীয় সংগীত পরিবর্তনের৷ তিনি বলেন বাঙালিরা মিলেমিশে থাকতে চাইছে৷ অথচ তারা হিংসার পথ বেছে নেওয়ার চেষ্টা চালাচ্ছে৷ বাংলা ভাষা কৃষ্টি-সংসৃকতি ধবংস করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমরা বাঙালি দল৷ রাজ্য সরকারকে এসব বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷ অন্যথায় রাজ্যে শান্তি সম্প্রীতি ঐতিহ্য বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে৷

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top