News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যান্সার আক্রান্ত সুজিত ডুবছিলেন হতাশায় নিশ্চিন্তের প্রদীপ জ্বেলে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

ক্যান্সার আক্রান্ত সুজিত ডুবছিলেন হতাশায় নিশ্চিন্তের প্রদীপ জ্বেলে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ৷ ক্যানসারের সঙ্গে লড়তে গিয়ে বিক্রি করতে হয়েছে বাড়িঘর৷ এখন মাথা গোঁজার ঠাঁই বলতে ভাঙাচোড়া ভাড়া বাড়ি৷ সেই ভাড়াও জুটছে না ৬ আগরতলার অন্তর্গত চন্দ্রপুর জামতলার বাসিন্দা সুজিত চক্রবর্তীর৷ শরীর তো ভেঙেছেই, অভাব ভেঙেছে মনও৷ হতাশাগ্রস্ত হয়েই একবুক আশা নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সোশ্যাল মিডিয়া পেজে নিজের নিদারুণ সঙ্কটের কথা জানিয়েছিলেন সুজিতবাবু৷ শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর সাহায্য পৌঁছে গেল সুজিতবাবুর বাড়িতে৷


এদিন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সুজিত চক্রবর্তীর বাড়িতে যান খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য৷ তিনি ক্যানসার আক্রান্ত সুজিতের হাতে নগদ ১০ হাজার টাকা সাহায্য তুলে দেন৷ সেইসঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী কালই ক্যানসার আক্রান্ত সুজিতকে অটলবিহারী বাজপেয়ী মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য৷ সেখানে চিকিৎসকরা যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই চলবে তাঁর চিকিৎসা৷ এবং গোটা চিকিৎসার দায়িত্ব বহন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷


সোশ্যাল মিডিয়ায় আসা রাজ্যের মানুষের আর্জি পূরণ করাকে যেন রুটিনে পরিণত করে ফেলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সেই যে মহেশখোলার ক্লাস এইটের ছাত্রী বর্ষা দাসের অনুরোধ রাখা দিয়ে শুরু হয়েছিল তা চলেই যাচ্ছে ধারাবাহিক ভাবে৷
বৃহস্পতিবারই বনমালীপুরের বাসিন্দা ক্লাস এইটের ছাত্র শারদ দত্ত চৌধুরীর হাতে স্মার্ট ফোন পৌঁছে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা৷ শারদ বিপ্লব দেবের ফেসবুক পেজে মেসেজ করে জানিয়েছিল, তাঁদের পরিবারে আর্থিক অনটন রয়েছে৷ কোভিডের সময়ে পঠনপাঠন হচ্ছে অনলাইনে৷ কিন্তু তার স্মার্ট ফোন নেই৷ তাই পড়াশুনাও করতে পারছে না৷ সাড়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ হাসি ফুটেছিল ছোট্ট শারদের মুখেও৷


এদিনও মুখ্যমন্ত্রীর অর্থ সাহায্য পেয়ে ও চিকিৎসার বিষয়ে তৎপর উদ্যোগ দেখে আবেগে ভেসে গিয়েছেন সুজিত ও তাঁর পরিবার৷ তাঁরা একটাই কথা জানাচ্ছেন, ভাবতেও পারেননি এ ভাবে কোনও মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় সাড়া দিতে পারেন৷ রোগযন্ত্রণার মধ্যেও ক্রমশ অন্ধকারে ডুবতে থাকা সুজিতের পরিবারে নিশ্চিন্তের প্রদীপ জ্বেলে দিলেন বিপ্লব দেব৷

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top