News Flash

Image

পরকীয়ার জেরে গৃহবধূ নিখোঁজ সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ গৃহ শিক্ষকের হাত ধরে পালিয়ে গেলো এক গৃহবধূ৷ ঘটনা সোনামুড়া থানাধীন দূর্লভনারায়ণ এলাকায়৷ জানা যায়, নজির ইসলামের সাথে রানীবাজারের বিল্লাল মিয়ার মেয়ে ফুলভানু বেগম এর বিবাহ হয়৷ তের বছর হয়েছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে৷১১ বছরের এক কন্যা সন্তান রয়েছে নজির ইসলামের৷ এত বছর সে কাজের সূত্রে বিদেশে ছিলো৷


তখন তার মেয়েকে পড়াতে বাড়িতে আসতো একই এলাকার প্রনব দাস৷তখন থেকেই নাকি ফুলভানু বেগমের সাথে গৃহ শিক্ষকের অবৈধ সম্পর্ক তৈরি হয়৷এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়৷ সে বিদেশ থেকে বাড়িতে চলে আসে৷ শুক্রবার রাতে নজির দুর্লভনারায়ণ বাজারে আসে বাজার করতে৷


বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী বাড়িতে নেই৷ আত্নীয় স্বজনদের বাড়িতে খুঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায় নি৷ অন্যদিকে প্রনব দাসও নাকি বাড়িতে নেই৷ তখনই নজির ইসলামের সন্দেহ হয় প্রনব দাস এর সাথেই পালিয়ে গেছে তার স্ত্রী৷ ঘরে থাকা স্বর্ণ অলংকার সহ নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগ৷

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top