News Flash

  • Home
  • দিনের খবর
  • জিএসটি বৈঠকেও বাংলার কণ্ঠরোধ হয়েছে, অমিত মিত্রের অভিযোগ ওড়াল কেন্দ্র

জিএসটি বৈঠকেও বাংলার কণ্ঠরোধ হয়েছে, অমিত মিত্রের অভিযোগ ওড়াল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : জিএসটি বৈঠকেও বাংলার কণ্ঠরোধ করা হয়েছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্রের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে কেন্দ্র। মোদী সরকারের অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি, বৈঠকে অমিত মিত্রের ইন্টারনেট সংযোগ সমস্যা করছিল। তাঁর কথা কেউ শুনতে পাচ্ছিলেন না। আপাতত এই দাবি পালটা দাবি ঘিরে সরগরম বাংলা-দিল্লির রাজনীতি।


জিএসটি কাউন্সিলের শনিবারের বৈঠকে তাঁর পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হলেও সে সম্পর্কে তাঁকে বলতে দেওয়া হয়নি। বদলে উত্তরপ্রদেশের অর্থমন্ত্রীকে বলার সুযোগ করে দেওয়া হয়। এনিয়ে অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠিও দিয়েছেন।  অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। টুইটারে তিনি জানিয়েছেন, “অমিত মিত্র যা অভিযোগ করছেন, এরকম কিছুই বৈঠকে ঘটেনি। এটা খুব দুঃখের যে, অমিত মিত্রের মতো বর্ষীয়ান নেতা এহেন অভিযোগ করছেন।” তিনি আরও জানান, জিএসটি কাউন্সিলের বৈঠকে কাউকেউ চুপ করান না নির্মলা সীতারমণ। সকলের কথা ধৈর্য্য ধরে শোনেন তিনি। এ প্রসঙ্গে অনুরাগ আরও জানান, “অমিত মিত্রের ভিডিয়োর সংযোগ ভালো ছিল না। রাজস্ব সচিব বারবার অমিত মিত্রকে জানাচ্ছিলেন যে তাঁর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশের অর্থমন্ত্রীর বক্তব্য পেশের সময় অমিত মিত্রকে কেউই শুনতে পারেননি।”


শনিবার ছিল জিএসটি কাউন্সিলের ৪৪তম বৈঠক। কোভিড পরিস্থিতি করোনা মোকাবিলার ওষুধ, টিকা-সহ চিকিৎসা সামগ্রীর উপর জিএসটি কমানো নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, সেই বৈঠকের শেষভাগে অমিত মিত্রের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়। কিন্তু সেই সময় বলতে চেয়ে বারবার আবেদন জানালেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি বাংলার অর্থমন্ত্রীকে। এমনই অভিযোগ করেছেন অমিত মিত্র।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top