News Flash

  • Home
  • খেলা
  • নেশার কবলে হাবুডুবু লঙ্কামুড়া, বিক্ষোভ স্থানীয়দের
Image

নেশার কবলে হাবুডুবু লঙ্কামুড়া, বিক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১২ জুন : রাজধানী আগরতলা শহর সংলগ্ন লঙ্কামুড়া এলাকা নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকার মহিলা ও পুরুষ মহিলা থানা ঘেরাও করে শনিবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন।

লঙ্কামুড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ চলছে ন্যাশনাল রমরমা বাণিজ্য। তাতে অতিষ্ঠ এলাকার মানুষজন। পুলিশকে জানিয়েও কোন প্রতিকার মিলছে না। শনিবার লঙ্কামুড়া এলাকার যুবক-যুবতী ও মা বোনেরা আগরতলা পশ্চিম থানা ঘেরাও করে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদ-বিক্ষোভের রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা পশ্চিম মহিলা থানা এলাকা। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন। তারা অভিযোগ করেন নেশা কারবারিদের নামধাম উল্লেখ করে পুলিশের কাছে অভিযোগ করার পরও পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না। এলাকাবাসী নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

নেশার কবলে পড়ে এলাকার যুব সমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। পারিবারিক অশান্তি বাড়ছে। পরিবারের কর্তাদের একাংশ রোজগারের বেশিরভাগ অর্থ নেশার কবলে পড়ে গচ্ছা দিচ্ছে। স্ত্রী সন্তানদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ঘরে আনতে পারছে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারছে না। তাতে সাংসারিক জীবনে অশান্তি দিনের পর দিন বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে এই এলাকার মানুষজন শনিবার আগরতলা ওয়েদার পশ্চিম থানা ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এবং এলাকাকে নেশা মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। এলাকাবাসী নেশাখোর এবং নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সব ধরনের সহযোগিতা করবেন বলে পুলিশকে প্রতিশ্রুতি দিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top