News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ার জঙ্গলে হাতির আক্রমণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Image

তেলিয়ামুড়ার জঙ্গলে হাতির আক্রমণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ ফের বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার ভূমিহীন কলোনির বাসিন্দা সুনীল কর্মকার লাকড়ি সংগ্রহে ভানগুনা জঙ্গলে গিয়ে বন্য হাতির আক্রমণে মৃত্যুবরণ করেছেন৷ গতকাল তার মৃত্যু হলেও, আজ বিষয়টি প্রকাশ্যে এসেছে৷


স্থানীয়দের দাবি, সুনীল কর্মকার সোমবার এলাকারই বলদেব ভূমিজকে সাথে নিয়ে লাকড়ি সংগ্রহ করতে ভানগুনা জঙ্গলে গিয়েছিলেন৷ কিছুক্ষণ পর জঙ্গলে তারা এক বন্য হাতিকে দেখতে পান৷ তখন বলদেব কোনওক্রমে সেখান থেকে পালিয়ে আসেন৷ কিন্তু সুনীল তার সাথে আসতে পারেননি৷ পরবর্তীতে খবর দেওয়া হয় বনদফতরের এডিএস টিমকে৷ অনেক খোঁজাখুঁজি করার পরও সোমবার সুনীলের কোনও খোঁজ পাওয়া যায়নি৷


মঙ্গলবার সকালে বনদফতরের এডিএস টিম, এলাকাবাসী এবং হাতি তাড়ানোর কাজে নিযুক্ত এলাকার স্বেচ্ছা সেবকরা ওই জঙ্গলে পুনরায় খুঁজতে যান৷ জঙ্গলে সুনীল কর্মকারের নিথর দেহ খুঁজে পান তাঁরা৷ এ-বিষয়ে বলদেব ভূমিজ জানান, গতকাল জঙ্গলে হাতি দেখে নিজের জীবন বাঁচিয়ে কোনওক্রমে পালিয়ে আসতে পেরেছিলাম৷ কিন্তু সুনীল জঙ্গল থেকে বের হতে পারেননি৷ এদিকে, মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায় এবং তেলিয়ামুড়া বনদফতরে৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং বনদফরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ এবং বনকর্মীরা ঘটনাস্থল থেকে সুনীল কর্মকারের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান৷


এ-বিষয়ে তেলিয়ামুড়া বনদফতরের আধিকারিক টুটন দেবনাথ বলেন, হাতির আক্রমণে সুনীল কর্মকারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে৷ তবে, তার মৃত্যুর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখছে৷ সব কিছুই ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে যাবে৷ এদিকে এলাকাবাসীর দাবি, সুনীল কর্মকার সবসময়ই মদমত্ত অবস্থায় থাকতেন৷ গ্রামে তিনি একা বসবাস করতেন৷ জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি৷
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ বন্যহাতির তাণ্ডবে মারাত্মক সমস্যায় ওইসব এলাকার লোকজন৷ যদিও বনদফতর থেকে মাইকযোগে এলাকায় সর্তক করে দিয়েছিল, কেউ যেন ওই জঙ্গলে না যান৷ হাতির আক্রমণে কয়েক মাসে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে৷ এলাকাবাসীর দাবি, স্থায়ী সমাধান করুক বন দফতর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top