News Flash

  • Home
  • Uncategorized
  • কলোবাজারির বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন
Image

কলোবাজারির বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ কালোবাজারিকে বরদাস্ত করবে না রাজ্য সরকার৷ হঠাত করেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম ভাবে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে৷ মজুতদারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷


‘মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ’-এ সাত লক্ষ পরিবারকে ফুড প্যাকেট দেওয়ার কর্মসূচী চলছে৷ তাতে অন্যান্য খাদ্যসামগ্রীর পাশাপাশি তিন কিলো আলু ও দু’’কিলো পেঁয়াজও দেওয়া হচ্ছে৷ এখনও যে সব পরিবারের কাছে সেই ফুড প্যাকেট পৌঁছয়নি তাঁদের কাছে বাকি সমস্ত সামগ্রী পৌঁছে যাবে৷ তবে স্থানীয় বাজারে আলু ও পেঁয়াজের দামবৃদ্ধির কারণে এবার তিন কিলো আলু ও দু’কিলো পেঁয়াজের দাম পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ মজুতদার ও কালোবাজারিদের সবক শেখানোর উদ্দেশে এই পদক্ষেপ৷


এদিকে, রাজ্য সরকারের সচিব তনুশ্রী দেববর্মা একটি মেমোরেন্ডাম জারি করেছেন৷ এতে উল্লেখ করা হয়েছে প্রতিটি জেলা শাসক এবং প্রত্যেক মহকুমা শাসক খোলা বাজারে পণ্য সামগ্রী কৃত্রিম সংকট তৈরী করে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top