News Flash

  • Home
  • Uncategorized
  • কিছুটা বেড়ে ৯২-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ভারতে ফের ২ হাজারের বেশি মৃত্যু
Image

কিছুটা বেড়ে ৯২-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ভারতে ফের ২ হাজারের বেশি মৃত্যু

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): ভারতে ফের খানিকটা বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, যদিও তা সামান্য। মৃত্যুর সংখ্যা অবশ্য ফের ২ হাজারের বেশি। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯২,৫৯৬ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২,২১৯ জনের। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন। এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৭২,২৮৭ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১২,৩১,৪১৫ জন (৪.২৩ শতাংশ)।  

কোভিড টিকাকরণও সমানতালেই চলছে, ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ২৩,৯০,৫৮,৩৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ২১৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৫৩,৫২৮ জন (১.২১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,৮৫,৯৬৭।

সংক্রমণ হ্রাসের মধ্যে সুস্থতাই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৭৫,০৪,১২৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৪.৫৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৭,৭৬,০৯৬ জনকে।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top