News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের আধিকারিককে ডেপুটেশন প্রাক্তন কাউন্সিলারদের
Image

পুর নিগমের আধিকারিককে ডেপুটেশন প্রাক্তন কাউন্সিলারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ আগরতলা পুর এলাকায় যাদের জন্য ঘর বরাদ্দ হয়েছে তাদেরকে আগামী ১১ জুনের মধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করতে পুরো নিগমের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে৷ সময়সীমা বাড়ানোর দাবিতে প্রাক্তন কাউন্সিলরদের প্রতিনিধি দল মঙ্গলবার পুর নিগম কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করেছেন৷ আগরতলা পুর এলাকায় যেসব পরিবারের জন্য ঘর মঞ্জুর হয়েছে তাদেরকে ১১জুনের মধ্যে ঘরের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাতে বিপাকে পড়েছেন সুবিধাভোগীরা৷

এ ধরনের ৬১৪৩ টি ঘর প্রাপকদের তালিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন আকারে দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে৷ পুরো নিগাম কর্তৃপক্ষ নির্দেশিত নিয়ম অনুযায়ী ১১ জুনের মধ্যে ঘরের নির্মাণকজ শেষ করা না হলে অনুমোদন বাতিল হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে৷ পুর কর্তৃপক্ষের দেওয়া এ নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন পুরো নিগমের প্রাক্তন কাউন্সিলররা৷ কাউন্সিলরদের প্রতিনিধিদল মঙ্গলবার পুর নিগমের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন৷ তারা পুর কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন করোনাভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মানুষ দিশেহারা৷ উদ্ভূত পরিস্থিতিতে এই সময়সীমার মধ্যে ঘর নির্মাণ কাজ শেষ করা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব হবে না৷ লকডাউন এবং কারফিউর মধ্যে জারি করা এক ধরনের সার্কুলার প্রত্যাহার করে নিয়ে শ্রমিক মেহনতি মানুষের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা দাবি জানিয়েছেন৷


প্রত্যেক সুবিধাভোগীকে দেড় থেকে দুই মাস সময় দিয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে নোটিশ পাঠানোর জন্য প্রাক্তন কাউন্সিলারদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ ওয়ার্ড সেক্রেটারি ও পুর কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তদন্ত করে বাস্তবসম্মত সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করতেও তারা অনুরোধ জানিয়েছেন৷আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বাস্তবসম্মত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রাক্তন কাউন্সিলররা আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top