News Flash

  • Home
  • Uncategorized
  • বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বাড়ির পথে তার স্ত্রী
Image

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বাড়ির পথে তার স্ত্রী

কলকাতা, ৯ জুন ( হি স): সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অবশেষে বুধবার সুস্থ হয়ে বাড়ির পথে সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী।

 বেশ কয়েকমাস ধরেই অসুস্থ রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু এরই মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে বাসা বাঁধে মারন ভাইরাস করোনা। এমনকি করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীও। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন তিনি। তার শারীরিক কোনও সমস্যা না থাকায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও তিনি করোনা মুক্ত না হওয়ায় বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়নি। গত বুধবার সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যকে সিআইটি রোডের একটি নার্সিংহোমে নিভৃতবাসে রাখা হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ায় চিকিৎসকরা তাকে বাড়ি ফেরার অনুমতি দেন। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি উদ্দেশ্যে রওনা দিলেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যান্টিবডি রিপোর্ট স্বাভাবিক রয়েছে। তবে, তিনি বাড়ি ফিরকেও তাঁকে ফিজিওথেরাপি করানো হতে পারে ।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top