News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য প্রশাসনিক স্তরে রদবদল ১৬ জন শীর্ষ আধিকারিকের
Image

রাজ্য প্রশাসনিক স্তরে রদবদল ১৬ জন শীর্ষ আধিকারিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ ত্রিপুরা প্রশাসনে রদবদল করা হয়েছে৷ তাতে পশ্চিম ত্রিপুরায় জেলাশাসকের দায়িত্বে এলেন গোমতির জেলাশাসক দেবপ্রিয় বর্ধন৷ অন্যদিকে, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক রেভেল হেমেন্দ্র কুমার গোমতি জেলার জেলাশাসক পদে দায়িত্ব নেবেন৷ সব মিলিয়ে মোট ১৬ জন শীর্ষ আধিকারিকের দফতর রদবদল করা হয়েছে৷
প্রসঙ্গত, রদবদল প্রশাসনিক প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়৷ প্রশাসনিক কাজে আরও গতি আনার প্রশ্ণে এমনটা প্রায়ই হয়ে থাকে৷

সাধারণ প্রশাসনের সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একজন আইপিএস, সাতজন আইএএস এবং আটজন টিসিএস আধিকারিকের রদবদল হয়েছে৷ তাতে তাৎপর্যপূর্ণভাবে আইপিএস প্রিন্সি রানিকে সাধারণ প্রশাসন থেকে পুনরায় পুলিশ প্রশাসনে পাঠানো হয়েছে৷ তাঁকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের অধিকর্তা পদ থেকে ডিআইজি পদে ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব দিয়ে পুলিশ সদর কার্যালয়ে বদলি করা হয়েছে৷ তেমনি, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা ইউকে চাকমাকে উনকোটি জেলার জেলাশাসক পদে বদলি করা হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কাঞ্চনপুরের মহকুমাশাসক চাঁদনী চন্দ্রন৷ তিনি এসসিইআরটি অধিকর্তা সহ এসপিডি এবং এসএসএ-র অতিরিক্ত দায়িত্বও সামলাবেন৷


এছাড়া, মুখ্যসচিবের দফতরের অতিরিক্ত সচিব মহম্মদ জুবাইর আলি হাসমি, উনকোটির জেলাশাসক তাপস রায়, অডিট দফতরের অধিকর্তা সত্যজিৎ সরকার, সাব্রুমের মহকুমাশাসক তরিৎকান্তি চাকমা, সিপাহিজলার অতিরিক্ত জেলাশাসক তমাল মজুমদার, উত্তর ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় চক্রবর্তী, মুখ্যসচিবের দফতরের অতিরিক্ত সচিব এনসি শর্মা, পঞ্চায়েত দফতরের উপ-অধিকর্তা এবং রাজ্য নির্বাচন কমিশনের ওএসডি সুভাষ আচার্য, সাব্রুমের অতিরিক্ত মহকুমাশাসক দেবদাস দেববর্মা, রাজস্ব দফতরের অবর সচিব অমিতাভ চাকমা এবং শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা স্বপ্ণা দেবনাথের দফতর রদবদল হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top