News Flash

  • Home
  • বিদেশ
  • কর আদায়ের মহামারী ঢেউ অবিরত আসছে : রাহুল গান্ধী
Image

কর আদায়ের মহামারী ঢেউ অবিরত আসছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): ভারতে একটু একটু করে বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। কোনও কোনও শহরে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম, ঊর্ধ্বমুখী ডিজেলের দামও। দুই জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রকে আক্রমণ করে সোমবার রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, কর আদায়ের মহামারীর ঢেউ লাগাতার আসছে|
রবিবার বেড়েছিল পেট্রোল ও ডিজেলের দাম। জ্বালানি তেলের দাম বেড়েছে সোমবারও। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। এমতাবস্থায় সোমবার টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “আনলক প্রক্রিয়া শুরু হচ্ছে অনেক রাজ্যে। পেট্রোল পাম্পে বিল দেওয়ার সময়, মোদী সরকার দ্বারা মুদ্রাস্ফীতিতে বৃদ্ধি দেখতে পারবেন আপনারা। কর আদায়ের মহামারীর ঢেউ লাগাতার আসছে।” শুধু রাহুল নন, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে দুষেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা। সুরেজওয়ালার মতে, পেট্রোলের দাম বৃদ্ধি জনসাধারণকে লুটের সামিল, এজন্য মোদী সরকার দায়ী।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top