News Flash

  • Home
  • বিনোদন
  • ইপিএলের সেরা কোচ নির্বাচিত হলেন পেপ গুয়ারদিওলা
Image

ইপিএলের সেরা কোচ নির্বাচিত হলেন পেপ গুয়ারদিওলা

লন্ডন, ৬ জুন (হি.স.) : ইপিএলের সেরা কোচ নির্বাচিত হলেন পেপ গুয়ারদিওলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ঘুরে ২০১৬ সালে ম্যাঞ্চেস্টার সিটিতে এসেছিলেন পেপ গুয়ারদিওলা। এই নিয়ে তার অধীনে চার বছরে তিনবার প্রিমিয়র লিগ খেতাব জিতল ম্যাঞ্চেস্টার সিটি।


এই মরসুমের শুরু থেকে কেউ আশাই করেনি ম্যান সিটি চ্যাম্পিয়ন হতে পারবে। কিন্তু মরসুমের মাঝপথ থেকে দলের বিজয় রথ চলতে শুরু করে। একের পর এক ম্যাচ জিততে জিততে লিগ শীর্ষে এসে চ্যাম্পিয়ন হয় পেপের ছেলেরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও প্রথম বারের জন্য ওঠে সিটি।


তাই পেপের ঝুলিতে এল আর এক স্বীকৃতি। এলএমএ (লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েসন)-এর বিচারে পেপ গুয়ার্দিওলাকে মরশুমের সেরা ম্যানেজার নির্বাচিত করা হল। তৃতীয়বার পিএফএ সেরা ম্যানেজার হওয়ার পুরস্কার পেলেন পেপ। মার্সেলো বিয়েলসা, ডেভিড ময়েসদের পরাস্ত করে এই পুরস্কার জেতেন পেপ।


পাশাপাশি ম্যান সিটির লিগ জয়ে অন্যতম বড় ভূমিকা পালন করা রুবেন ডিয়াজ প্রথম মরশুমে এসেই সেরা ফুটবলারের পুরস্কার পান পেলেন ডিয়াজ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় পর্তুগীজ ফুটবলার ও প্রিমিয়র লিগ ইতিহাসে ভার্জিল ভ্যান ডাইকদের পর চতুর্থ ডিফেন্ডার হিসাবে পিএফএ (প্রফেসনাল ফুটবলার্স অ্যাসোসিয়েসন)-র সেরা ফুটবলারের পুরস্কার পেলেন ২৪ বছর বয়সী তারকা।

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top