News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে মহকুমা শাসকের নির্দেশে ফুড সেফটি অফিসার আটক
Image

শান্তিরবাজারে মহকুমা শাসকের নির্দেশে ফুড সেফটি অফিসার আটক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ জুন৷৷ মহকুমা শাসকের আদেশক্রমে ফুড সেফটি অফিসারকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ৷ শনিবার বিকেল আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে আটক করাহলো ফুড সেফটি অফিসার দয়াল রাম দাসকে৷ মহকুমা শাসক ফুড সেফটি অফিসার কে আটক করে খবরদেয় শান্তির বাজার থানায়৷


মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যলয় থেকে ফুড সেফটি অফিসার দয়াল রাম দাসকে আটক করে নিয়েযায় শান্তির বাজার থানায়৷ এই বিষয়ে শান্তির বাজার মহকুমা শাসকের নিকট জানতে চাইলে মহকুমা শাসক অর্ঘ্য সাহা সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে নারাজ৷


ফুড সেফটি অফিসারকে আটক করতে আসা আরক্ষা দপ্তরের কর্মীর নিকট জানতে চাইলে উনারা কিছু না বলে এতটুকু বললেন মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে ফুড সেফটি অফিসারকে আটক করাহয়েছে৷ তবে কি বিষয়ে অভিযোগ করাহয়েছে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ণ চিহ্ণ৷ পুলিশকে অভিযোগ করার পর মহকুমা শাসক অর্ঘ্য সাহা কেন সংবাদ মাধ্যমের সামনে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তা নিয়েও প্রশ্ণ জাগছে৷ এমন কি হয়ে গেলো মহকুমা শাসক নিজেই ফুড সেফটি অফিসারকে আটক করলো৷


এই সকল বিষয় নিয়ে সকলের মনে প্রশ্ণ থেকে যাচ্ছে৷ এই বিষয়ে ফুড সোফটি অফিসার জানান মহকুমা শাসকের হাত থেকে কিছু ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের হাতে চলেযাওয়ায় তিনি এমনকরছেন৷ দয়াল রাম দাস জানান তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন যার জন্য উনার নামে নানান অভিযোগ উঠাচ্ছে মহকুমা শাসক অর্ঘ্য সাহা৷ তবে ঘটনার সত্যতা কিছুই জানাযায় নি৷ ফুড সেফটি অফিসারের কথা জানাগেলেও মহকুমা শাসকের পক্ষথেকে কোনোপ্রকার উত্তর না পাওয়ায় ফুড সেফটি অফিসারের গ্রেপ্তার রহস্য থেকে গেলো৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top