News Flash

  • Home
  • প্রধান খবর
  • দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী নিয়ে মুঙ্গিয়াকামী থানায় তিপ্রা মথার গণডেপুটেশন
Image

দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী নিয়ে মুঙ্গিয়াকামী থানায় তিপ্রা মথার গণডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ৪ জুন৷৷ চলতি মাসের ২রা জুন মুঙ্গিয়াকামী ব্লকের বি.এস.সি চেয়ারম্যানের কক্ষে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকদের দ্বারা বি.এস.সি চেয়ারম্যান সুনীল দেববর্মাকে জোরপূর্বক সরকারি নথিপত্রে স্বাক্ষর করানো এবং পরবর্তী সময়ে বিজেপি আইপিএফটি সমর্থিত বি.এ.সি সদস্যদের মারধর করার বিষয় নিয়ে মুঙ্গিয়াকামী থানায় যে মামলা নথিভুক্ত হয়েছিল এই অভিযোগ মূলে পুলিশি তদন্ত এবং মামলা তুলে নেওয়ার জন্য শুক্রবার তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের নিয়ে মুঙ্গিয়াকামী থানায় মিলিত হয়৷


তাদের বক্তব্য অনুযায়ী, গত ২ জুনের যে ঘটনা বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ৬ জন তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকদের নামে মুঙ্গিয়াকামী থানায় মামলা নথিভুক্ত হয়েছে তা তুলে নেওয়ার দাবিতে শুক্রবার তিপ্রা মথা দলের কর্মী সমর্থকেরা মঙ্গিয়াকামী থানায় ডেপুটেশন মিলিত হয়৷ কারণ তাদের বক্তব্য, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং বিজিপি আইপিএফটি দলের সাজানো ঘটনা৷ এমন কোন ঘটনা গত ২রা জুন মঙ্গিয়াকামী থানা এলাকায় ঘটেনি৷ তিপ্রা মথা দলের অভিযোগ, বিজেপি আইপিএফটি দলের কর্মী সমর্থকেরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এইসব ঘটনা সাজিয়েছেন৷ তিপ্রা মথার তরফ থেকে শুক্রবার মুঙ্গিয়াকামী থানায় ডেপুটেশন কালে জানানো হয় গত ২রা জুন মুঙ্গিয়াকামী থানায় যে ৬ জন তিপ্রা মথার কর্মী-সমর্থকদের নামে মামলা দায়ের করা হয়েছে তা যেন অতি দ্রুত তুলে নেওয়া হয়৷ না হলে দলের তরফ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবে৷

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top