News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারি হাসপাতালে টিকা বিক্রি করছে পঞ্জাব সরকার : সুখবীর সিং বাদল
Image

বেসরকারি হাসপাতালে টিকা বিক্রি করছে পঞ্জাব সরকার : সুখবীর সিং বাদল

অমৃতসর, ৪ জুন (হি.স.): টিকা পাওয়ার জন্য সাধারণ মানুষ যথেষ্ট উদ্বিগ্ন। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে টিকা পাচ্ছেন না, এই পরিস্থিতিতে পঞ্জাব সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। বাদল অভিযোগ করেছেন, “টিকা রয়েছে রাজ্যে, কিন্তু বেসরকারি হাসপাতালে টিকা বিক্রি করছে পঞ্জাব সরকার।” সুখবীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, অথবা পঞ্জাবে সরকার গঠন করতে পারলে তদন্ত কমিটি গঠন করব।” অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)-কে খোঁচা দিয়ে সুখবীর বলেছেন, “এ বিষয়ে আম আদমি পার্টি কেন চুপ করে রয়েছে?”
পঞ্জাবে সরকারের বিরুদ্ধে বেসরকারি হাসপাতালে টিকা বিক্রি করার অভিযোগ এনে শুক্রবার শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেছেন, “কোভিড ভ্যাকসিন রয়েছে রাজ্যে, কিন্তু প্রাইভেট হাসপাতালে টিকা বিক্রি করছে পঞ্জাব সরকার। ৪০০ টাকায় ভ্যাকসিন পাচ্ছে পঞ্জাব সরকার, কিন্তু বেসরকারি হাসপাতালে সেই ভ্যাকসিন বিক্রি করছে ১,০৬০ টাকায়। বেসরকারি হাসপাতালগুলি উচ্চ মূল্যে ভ্যাকসিন দিচ্ছে।” সুখবীর আরও বলেছেন, “যদি পঞ্জাব সরকার ভ্যাকসিনের হার সংশোধন না করে অথবা বিনামূল্যে ভ্যাকসিন না দেয়, তাহলে আমরা হাইকোর্টে যাব অথবা পঞ্জাবে সরকার গঠন করতে পারলে তদন্ত কমিটি গঠন করব আমরা।” আম আদমি পার্টির কাছে সুখবীরের প্রশ্ন, “আম আদমি পার্টি কেন চুপ করে রয়েছে?”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top