News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলের দাম ক্রমেই বাড়ছে, প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে
Image

পেট্রোল-ডিজেলের দাম ক্রমেই বাড়ছে, প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): দৈনন্দিন জীবনে পেট্রোল ও ডিজেলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। কিন্তু ক্রমশ তা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ বেড়েই চলেছে ভারতে। শুক্রবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার রাজধানী দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯৪.৭৬ টাকা এবং ডিজেলের দাম ৮৫.৬৬ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৪.৭৬ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৮.৫১ টাকা|
মুম্বইয়ে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। মুম্বইয়ে শুক্রবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০০.৯৮ টাকায় এবং ডিজেলের দাম ৯২.৯৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৬.৯২ টাকা প্রতি লিটার এবং ৯০.৩৮ টাকা প্রতি লিটার। কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার অপরিবর্তিত থাকছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে রোজই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top