News Flash

  • Home
  • Uncategorized
  • নমুনা পরীক্ষার নিরিখে রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে, মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে
Image

নমুনা পরীক্ষার নিরিখে রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে, মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ নমুনা পরীক্ষার নিরিখে ত্রিপুরায় দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে৷ কিন্তু মৃত্যুর মিছিল কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে রেখেছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং আরও ৫ জনের মৃত্যু হয়েছে৷ গতকাল মৃতের সংখ্যা ছিল একদিনে ৯৷ দৈনিক মৃত্যু কমেছে ঠিকই, তবুও করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর মিছিলে আতঙ্কিত হয়ে রয়েছে গোটা রাজ্য৷ তবে, পশ্চিম ত্রিপুরা জেলায় করোনায় আক্রান্তের লাগাতার শীর্ষ হারে চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ অবশ্য, দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিচ্ছে৷ কিন্তু দৈনিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ১৪,১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৬১১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার অনেকটাই কমে হয়েছে ৪.৭৭ শতাংশ৷ এদিকে, ফের ৫ জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়ে রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনায় আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৭৬৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৩৩২ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫৬৯০ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৮১৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১২,৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ৬৬ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬১১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৭৬৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৬৯০ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৩,২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪৬,৯৩৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.৩৮ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৮৮.২৮ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০১ শতাংশ৷ নতুন করে ৫ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩৩২ জন, দক্ষিণ জেলায় ৮২ জন, গোমতি জেলায় ৩৯ জন, ধলাই জেলায় ৬৫ জন, সিপাহিজলা জেলায় ৫৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪১ জন, উনকোটি জেলায় ৩৮ জন এবং খোয়াই জেলায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top