News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মীরা টিকা নিলে ৫টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে হোটেল রেস্তোরাঁ : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

কর্মীরা টিকা নিলে ৫টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে হোটেল রেস্তোরাঁ : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৩ জুন (হি. স.) : বণিক সভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেন নিজেদের কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করুন। ওই টিকা নিজেরাই কিনুন। ভেবে নিন, ওই টাকা আপনারা রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলার ত্রাণে দিচ্ছেন।

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বণিকসভার বৈঠকে  যোগ দেয় ২৯টি বণিক সংগঠন। তিনি বলেন, হোটেল রেস্তোরাঁর কাজ অনলাইনে বেশি করে চালান। কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করে হোটেল রেস্তোরাঁ চালু রাখুন।“

রেস্তোরাঁ ব্যবসা করোনা পরিস্থিতিতে সমস্যায় পড়ছে বলে জানিয়েছিল বণিকসভা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘মিষ্টির দোকান তো আমরা ১০টা থেকে ৫টা খোলা থাকবে বলেছি। রেস্তোরাঁও খোলা থাক। বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখতে পারেন। তবে কর্মীদের টিকা দিতে হবে। সমস্তরকম নিরাপত্তাবিধি বজায় রাখতে হবে।’’

মমতা বলেন, ‘‘স্বাস্থ্য বিভাগ টিকাকরণে সহযোগিতা করবে। তবে রাজ্যের বিপর্যয় তহবিলে টাকা দিলে আমরা সেই টাকা দিয়ে টিকা কিনে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি।’’বণিক সংগঠনের সদস্য সংস্থাগুলির মধ্যে কীভাবে টিকা সরবরাহ করা হবে তা দেখার জন্য একটি সাধারণ ব্যবস্থাপক ক্ষেত্র বা কমন পুল তৈরি করার কথা বলেন মমতা। তিনি বলেন, “মোট টিকা কেনার পর ওই টিকা এই ক্ষেত্রকে দেওয়া হবে। সেখান থেকেই টিকার সুষ্ঠ সরবরাহের ব্যবস্থা করা হবে।“

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top