নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ আগুন লাগল পশ্চিম দিল্লির মাদিপুর এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে। বৃহস্পতিবার দুপুরে মাদিপুর এলাকায় অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক চার-তলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত জুতো তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একতলার গোডাউনে।
দুপুর ১২.৪২ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ২৪টি ইঞ্জিন। ততক্ষনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, গোটা বিল্ডিং ধোঁয়ায় ঢেকে যায়। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, আবাসিক ও বাণিজ্যিক চার-তলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত জুতো তৈরির ফ্যাক্টরিতে প্রথম আগুন লাগে, তারপর আগুন ছড়িয়ে পড়ে একতলার গোডাউনে। ওই বহুতলের তৃতীয় তলায় আবাসিকরা থাকেন এবং চারতলায় টিনের শেড রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পশ্চিম দিল্লিতে জুতোর ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা
Tags:
Releated Posts
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব
নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…
রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা
নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…
ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক
নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…
খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা
নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

















