News Flash

  • Home
  • খেলা
  • অলিম্পিকে খেলতে যাওয়ার আগে সমস্ত ভারতীয় অ্যাথলিটদেরইটিকাকরণ হয়ে যাবে : আইওএ
Image

অলিম্পিকে খেলতে যাওয়ার আগে সমস্ত ভারতীয় অ্যাথলিটদেরইটিকাকরণ হয়ে যাবে : আইওএ

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : করোনার প্রতিষেধক নিয়ে তবেই অলিম্পিকে খেলতে টোকিও উড়ে যাবেন ভারতীয় অ্যাথলিটরা। এমনটাই জানিয়ে দিল ভারতীয় অলিম্পিক সংস্থা আইওএ । শুধু অংশগ্রহণকারী অ্যাথলিটরাই নন, তাদের সাপোর্ট স্টাফ এবং টেকনিক্যাল টিম যারা টোকিওতে দলের সঙ্গে যাবেন তাদেরও টিকাকরণ হয়ে যাবে। এমনই আশ্বাস ভারতীয় অলিম্পিক সংস্থার।

অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের টিকাকরণের ব্যবস্থা অনেক আগে থেকেই শুরু করেছিল ভারতীয় ক্রীড়ামন্ত্রক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং টোকিও অলিম্পিকের আয়োজক কমিটিকেও আইওএ জানিয়ে দিয়েছে, ভারতীয় অ্যাথলিটরা প্রতিষেধক নিয়েই জাপানে খেলতে নামবেন। যাদের দ্বিতীয় ডোজ বাকি রয়েছে, তাদের জন্যও ব্যবস্থা করছে ভারতীয় অলিম্পিক সংস্থা।

প্রত্যেকের সুরক্ষার কথা ভেবেই আগেভাগে অ্যাথলিটদের টিকা দেওয়ার ব্যবস্থা করে আইওএ। টোকিওতে উড়ে যাওয়ার আগেও প্রত্যেকের করোনা পরীক্ষা করবে ভারতীয় অলিম্পিক সংস্থা। গত ২২ তারি আইওএর নির্দেশিকায় বলা হয়েছিল, ১৯ জন ভারতীয় অ্যাথলিটের ইতিমধ্যেই করোনা প্রতিষেধকের দুটো জোজ নেওয়া হয়ে গিয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top