News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘূর্ণিঝড় থেকে বেঁচে গিয়েছে কলকাতা: ঘোষণা আবহাওয়া দফতরের
Image

ঘূর্ণিঝড় থেকে বেঁচে গিয়েছে কলকাতা: ঘোষণা আবহাওয়া দফতরের

কলকাতা, ২৬ মে ( হি স): বুধবার ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। কলকাতায় যার জেরে সকাল থেকেই চলছে ঝড় বৃষ্টিপাত। তবে,ঘূর্ণিঝড় থেকে বেঁচে গিয়েছে কলকাতা বুধবার এমনটাই ঘোষণা আবহাওয়া দফতরের।

 বুধবার সকালেই ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়ায় আছড়ে পড়ে ইয়াস । সেখানে ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কিমি । পাশাপাশি ঘূর্ণিঝড়ের দাপটের এদিন আবার ভরা কোটাল দুই মিলিয়ে ক্রমাগত বেড়েই চলেছে জলোচ্ছ্বাস। অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, কান ঘেঁষে বিপদ কেটে গিয়েছে কলকাতায়। যদিও ঘুর্ণিঝড় ইয়াসের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পরে কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকায়। কিন্তু ভরা কোটালের জেরে রাতের দিকে জলমগ্ন হতে পারে কলকাতার বিভিন্ন এলাকা।  আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, ওড়িশার বুকে ইয়াস আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় কলকাতায় হাওয়ার গতিবেগ ছিল ৬২ কিলোমিটার । রাজ্যের মধ্যে দিঘায় ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ। যদিও বুধবার, বৃহস্পতিবার উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় উপত্যকায়। এদিন বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। পাশাপাশি আগামীকাল বৃষ্টি হতে পারে মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় । 

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top