News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্যাকসিন ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা করলেন অরবিন্দ কেজরিওয়াল
Image

ভ্যাকসিন ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা করলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৬ মে (হি.স) : ভ্যাকসিন ইস্যুতে ফের একবার কেন্দ্র সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রকে খোঁচা দিতে টেনে এনেছেন পাকিস্তানের ভারতকে আক্রমণ করার প্রসঙ্গ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মাঝে রাজ্যগুলির কাঁধে ভ্যাকসিন কেনার দায় কেন্দ্র চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

চাঁচাছোলা ভাষায় অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কেন কেন্দ্র ভ্যাকসিন কিনছে না? কেন সেই দায়ভার রাজ্যগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যখন গোটা দেশ কোভিড ১৯-র বিরুদ্ধে লড়াই করছে। পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে তাহলে কী রাজ্যগুলিকে আলাদা করে যুদ্ধ করতে বলা হবে। তখন কী বলা হবে উত্তরপ্রদেশ নিজেদের ট্যাঙ্ক জোগাড় করে নিক, দিল্লি নিজেদের অস্ত্র।’

রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়া কেন্দ্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মুহূর্তে কেন্দ্রের কাজ করা উচিত। আমাদের টিম ইন্ডিয়ার মতো কাজ করতে হবে। কেন্দ্রের দায়িত্ব রাজ্যগুলিকে ভ্যাকসিন সরবরাহ করা। সেই কাজে যত দেরী হবে, ততই দুর্ভাগ্যবশত আরও অনেকের জীবনহানি হবে।’

দিল্লিতে ভ্যাকসিনের অভাবে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণের কাজ চালানো সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে অরবিন্দ কেজরিওয়াল। এদিন সেই আক্রমণের সুরেই কেজরিওয়ালের সংযোজন, ‘গত চারদিন ধরে দিল্লিতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণের কাজ বন্ধ রয়েছে। শুধু দিল্লিই নয় গোটা ভারতের একাধিক রাজ্যেই ভ্যাকসিনের অভাবে স্তব্ধ হয়ে রয়েছে যে কাজ। কোভিড পরিস্থিতি এখন যে জায়গায় সেখানে রোজ নতুন ভ্যাকসিনেশন সেন্টার খোলার কথা, তার বদলে আমরা টিকাকরণ কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। যা মোটেই ভালো বিষয় নয়।’ 

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top