News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালনে তিন টাস্ক ফোর্স
Image

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালনে তিন টাস্ক ফোর্স

কলকাতা, ২৫ মে (হি. স.) :  দায়িত্ব গ্রহণ করেই এবার নির্বাচনের আগে দলীয় ইস্তাহারে দেওয়া তিন প্রতিশ্রুতি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন, মহিলাদের হাত খরচ ও পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মন্ত্রিসভা সোমবার ওই তিন প্রস্তাবের অনুমোদন দিয়েছে। ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা এই প্রতিবেদককে বলেন, “এই জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জঙ্গলমহলের মত এলাকার বাসিন্দারা বিশেষ উপকৃত হবেন। আমাদের যে রূপরেখা দেওয়া হবে, তার দ্রুত যথার্থ রূপায়ণের চেষ্টা করব।“

একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দল তাঁদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছিল। সেখানে ছিল হাজারও প্রতিশ্রুতির ভিড়। ভোট সম্পূর্ণ হয়েছে। ফলাফল প্রকাশের পাশাপাশি, ইতিমধ্যেই নতুন সরকারও গঠন হয়েছে। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘দল ইস্তাহারে প্রতিশ্রুতি দেয়। সেটা অনেকেই কার্যকর করে না। আমরা প্রতিশ্রুতির কিছুটা পালন করতে আজই মন্ত্রিসভা থেকে সম্মতি আদায় করে নিয়েছি।’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমরা পরিবার-পিছু সাধারণ শ্রেণির একজনকে ৫০০ টাকা ও এসসি-এসটি হলে ১০০০ টাকা করে দেব বলেছিলাম। উচ্চশিক্ষায় ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেব। মাত্র ৪ শতাংশ সুদে ঋণ পাবেন ছাত্র-ছাত্রীরা। এই দুটির পাশাপাশি দুয়ারে রেশনেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’ এছাড়া, পুলিশ নিয়োগ পর্ষদের মাধ্যমে প্রায় আড়াই হাজার পুলিশকর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নবান্ন সূত্রের খবর, দুর্যোগ কেটে গেলে এর প্রাথমিক প্রস্তুতি নেওয়া হবে।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top