News Flash

  • Home
  • খেলা
  • করোনা হোক কিংবা ব্ল্যাক ফাঙ্গাস, সমস্ত ঝড় মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী
Image

করোনা হোক কিংবা ব্ল্যাক ফাঙ্গাস, সমস্ত ঝড় মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ করোনা হোক কিংবা ব্ল্যাক ফাঙ্গাস, সমস্ত ঝড় মোকাবিলায় ত্রিপুরা সরকার প্রস্তুত৷ করোনা-র প্রথম ঢেউ মোকাবিলা করেছি, ত্রিপুরাবাসী যুদ্ধে জয়ী হয়েছেন৷ আবারও আমরা একজোট হয়ে করোনা সহ সমস্ত কিছুকে পরাস্ত করব৷ আজ শনিবার দৃঢ় প্রত্যয়ের সুরে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এই ঝড় মোকাবিলায় তিনি শুধু ত্রিপুরার আপামর জনগণের সহযোগিতা চেয়েছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়া গিয়েছে ঠিকই৷ কিন্তু তাতে ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ ত্রিপুরা সরকার করোনা হোক কিংবা ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণ, প্রতিটি ক্ষেত্রে মোকাবিলায় সক্ষম৷ তাঁর কথায়, সংক্রমণ কী আসবে, কীভাবে আসবে তা সরকার নির্ণয় করতে পারে না৷ তবে ওই সব সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্য সরকার৷


তাঁর দাবি, ত্রিপুরাবাসী করোনা-র প্রথম ঢেউ মোকাবিলা করেছেন৷ তা থেকে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি৷ সেই অভিজ্ঞতাকে ব্যবহার করে করোনা-র দ্বিতীয় ঢেউ মোকাবিলা করব আমরা, বলেন তিনি৷ তবে এক্ষেত্রে জনগণের সহযোগিতার ভীষণ প্রয়োজন৷ ত্রিপুরাবাসীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, করোনা মোকাবিলায় সমস্ত বিধিনিষেধ মেনে চলুন৷ ত্রিপুরা সরকারকে সহযোগিতা করুন৷ করোনা-র বিরুদ্ধে আবারও যুদ্ধে জয়ী হব আমরা৷


প্রসঙ্গত, ত্রিপুরা সরকার ব্ল্যাক ফাঙ্গাস রোগকেও মহামারি ঘোষণা করেছে৷এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শুক্রবার বলেন, কেন্দ্রীয় সরকার ব্ল্যাক ফাঙ্গাস রোগকে মহামারি ঘোষণা করেছে এবং রাজ্যগুলিকেও এ-বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে৷ মহামারি আইনে এই রোগকে অন্তর্ভুক্ত করেছে৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজনকে চিহ্ণিত করা হয়েছে৷ আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন৷ তিনি বলেন, ওই রোগ সাধারণত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দেখা দিচ্ছে৷ বিশেষ করে, মধুমেহ, ক্যানসার, কিডনি রোগ, এইচআইভি আক্রান্ত রোগীদের জন্য ওই রোগ ভীষণ ঝুঁকিপূর্ণ৷ কারণ, তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত কম থাকে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top