News Flash

  • Home
  • দিনের খবর
  • আড়ালিয়ায় বাড়িতে ঢুকে মুখে কাপড় বেধে গৃহবধূকে অপহরণ
Image

আড়ালিয়ায় বাড়িতে ঢুকে মুখে কাপড় বেধে গৃহবধূকে অপহরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া শিব মন্দির এলাকার এক গৃহবধূকে মুখে কাপড় চাপা দিয়ে বাথরুম থেকে অপহরণ করে হাত-পা বেঁধে তার মামার বাড়ির সামনে ফেলে দিয়ে এসেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া শিব মন্দির সংলগ্ণ শশুর বাড়ি থেকে গতকাল রাতে এক গৃহবধূূূকে হাত-মুখ বেঁধে তার মামার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় এক যুবক৷অভিযোগ গৃহবধূূর মাসি শাশুড়ির ছেলে সত্যজিৎ দেবনাথ এই ঘটনা সংঘটিত করেেেছ৷ এর পেছনে গৃহবধূর শশুরের মদত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তার শ্বশুর শংকর দেবনাথ এর বিরুদ্ধে অভিযোগ তোলেন গৃহবধূ এবং গৃহবধূর মামা৷ গৃহবধুটি জানায় তার মাসি শাশুিিড় এবং দেবর তাদের বাড়িতেই থাকতো৷ কিছুদিন আগে ঝগড়া-ঝাটির পর তারা ওই বাড়ি থেকে চলে যায়৷
গৃহবধূর অভিযোগ মাসি শাশুরির ছেলে অর্থাৎ তার দেবর তাকে নানাভাবে ইশারা করত৷ তাতে গৃহবধূ কোনদিন সাড়া দেয়নি৷ গৃহবধুটি জানায় রাতে সে বাথরুমে গিয়েছিল৷ হঠাৎ পিছন দিক থেকে এসে তার মুখে কাপড় বেঁধে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়৷ শ্বশুরবাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূেের তার মামার বাড়ির পাশে হাত পা বেঁধে ফেলে দিয়ে যায়৷ হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূ সেখানে পড়ে থাকে৷


এদিকে গৃহবধূর শশুর ভোররাতে গৃহবধূর মামার বাড়িতে ফোন করে জানতে চান তার পুত্রবধু তাদের বাড়িতে এসেছে কিনা৷ রাতে ঘুম থেকে উঠে দরজা খুলে লক্ষ করেন তার ভাগ্ণি বাড়ির সীমানার পাশেই হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে গৃহবধূর শশুরকে তার তার মামা ফোন করে জানান হাত-পা বাঁধা অবস্থায় তার ভাগ্ণি বাড়ির পাশে পড়ে রয়েছে৷ এই ঘটনার সঙ্গে ভাগ্ণির শ্বশুরবাড়ির লোকজনরা জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন তিনি৷গৃহবধূর স্বামীর নাম প্রনব দেবনাথ৷তার স্বামী মূক বধির৷ কেন গৃহবধূর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে জনমণে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

গণতন্ত্র ও দেশগঠনে দায়বদ্ধ নাগরিক তৈরি করতে হবে কলেজগুলিকে: উপরাষ্ট্রপতি

গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শুধু শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ…

ByByNews Desk Sep 6, 2026

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরকালে…

ByByNews Desk Sep 6, 2026

‘স্বচ্ছতা অভিযানকে গণআন্দোলনে পরিণত করুন’, নাগরিকদের আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে চলমান ‘স্বচ্ছতা অভিযান’-কে গণআন্দোলনে পরিণত করার জন্য রাজ্যের…

ByByNews Desk Sep 6, 2026

বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ১১ জেলায় ১৬.৮৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

পাটনা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাজ্যের ১১টি জেলায় প্রায়…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top