News Flash

  • Home
  • দিনের খবর
  • যুবককে থাপ্পড়, জেলা কালেক্টরকে সরিয়ে স্বয়ং ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী
Image

যুবককে থাপ্পড়, জেলা কালেক্টরকে সরিয়ে স্বয়ং ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

রায়পুর, ২৩ মে (হি.স.) : কঠোর লকডাউন বিধি না মানার অভিযোগে এক যুবকের মোবাইল ফোন মাটিতে আছড়ে ফেলে সপাটে থাপ্পর মারলেন জেলাশাসক রণবীর শর্মা। শনিবার সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হতেই ছত্রিশগড় সুরাজপুরের জেলাশাসক রণবীর শর্মাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এখানেই শেষ নয়, ওই যুবক ও তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।


জানা গিয়েছে, লকডাউনের মধ্যে এক যুবক ওষুধ আনার জন্য রাস্তায় বেরিয়েছিলেন। সেই সময় সুরাজপুরের জেলাশাসক রণবীর সিং ও পুলিশকর্মীরা ওই যুবকের পথ আটকায়। যুবকটি কাগজ দেখানো সত্ত্বেও তার মোবাইল রাস্তায় ফেলে চড় মারেন জেলাশাসক। যদিও পরে তিনি এই ঘটনা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই যুবক টিকাকরনের জন্য বেরিয়েছিলেন, কিন্তু কোন উপযুক্ত কাগজপত্র ছিল না। বাজে ব্যাবহারের জন্য তাকে থাপ্পড় মারা হয়। পরে যদিও তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
যদিও এই ঘটনার পর আসলে নামেন খোদ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।  তিনি এই ঘটনার নিন্দা করে রবিবার সোশ্যাল মিডিয়ার টুইটে লেখেন, এক যুবকের সঙ্গে সুরাজপুরের জেলাশাসক রণবীর শর্মার দুর্ব্যবহার ঘটনা আমার নজরে এসেছে। এটা খুব দুঃখজনক ঘটনা ও নিন্দনীয়। ছত্তিশগড়ে এমন কাজ বরদাশ্ত করা হবে না। অবিলম্বে ওই জেলাশাসককে সরানোর নির্দেশ দিয়েছি।

Releated Posts

গণতন্ত্র ও দেশগঠনে দায়বদ্ধ নাগরিক তৈরি করতে হবে কলেজগুলিকে: উপরাষ্ট্রপতি

গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শুধু শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ…

ByByNews Desk Sep 6, 2026

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরকালে…

ByByNews Desk Sep 6, 2026

‘স্বচ্ছতা অভিযানকে গণআন্দোলনে পরিণত করুন’, নাগরিকদের আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে চলমান ‘স্বচ্ছতা অভিযান’-কে গণআন্দোলনে পরিণত করার জন্য রাজ্যের…

ByByNews Desk Sep 6, 2026

বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ১১ জেলায় ১৬.৮৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

পাটনা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাজ্যের ১১টি জেলায় প্রায়…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top