News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাথাব্যথা, চোখ বিবর্ণ, ও নাক বন্ধ হওয়াও ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ : এমস প্রধান
Image

মাথাব্যথা, চোখ বিবর্ণ, ও নাক বন্ধ হওয়াও ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ : এমস প্রধান

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) :  কোভিড মুক্ত হওয়ার পরও যদি সর্বক্ষণ মাথাব্যথার উপসর্গ থেকে যায় কিংবা মুখের কোনও জায়গা যদি ফুলে যায়, সে ক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শুধু তাই নয়, চোখে-মুখে বিবর্ণতা বা মুখের কোনও অংশে অনুভূতি নষ্ট হলেও চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে। দেশ জুড়ে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামক ছত্রাক সংক্রমণ নিয়ে আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে ওই রোগের কিছু উপসর্গের কথা বললেন দিল্লির এমস প্রধান রণদীপ গুলেরিয়া।


নাক বন্ধ হওয়া আসা বা দাঁতের গোড়া আলগা হওয়াও ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগের উপসর্গ বলে জানান তিনি। কিন্তু কোনও ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কি না, তা কী করে বোঝা যাবে? এমস কর্তা জানান, সাইনাসে এক্স-রে বা সিটি স্ক্যান করা যেতে পারে কিংবা নাকের এন্ডোস্কপি। পিসিআর পদ্ধতিতে রক্ত পরীক্ষা করেও বোঝা যায়, কোনও ব্যক্তি সংক্রমিত কি না।
দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র-সহ ভারতের একাধিক রাজ্যে এখনও পর্যন্ত বহু মানুষই ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হয়েছে। রিপোর্ট বলছে, অনেকের মধ্যেই চোখে ঝাপসা দেখা বা একই বস্তুর দু’টি প্রতিচ্ছবি দেখা (ডাবল ভিশন), বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গিয়েছে।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠকে তিন দফা দাবি জানাল সিজেপি, ধর্না প্রত্যাহারের আবেদন মন্ত্রীর

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): ‘সংসদ চলো’ আন্দোলনের আবহে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই প্রতিনিধি সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি.…

ByByNews Desk Jul 20, 2026

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করা হয়নি, সোশ্যাল মিডিয়ার দাবি খারিজ দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): সংসদ অভিযান ঘিরে বিক্ষোভ চলাকালীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে দিল্লি পুলিশ…

ByByNews Desk Jul 20, 2026

‘আমাদের দাবি স্পষ্ট’— ‘সংসদ চলো’ কর্মসূচিতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দিল্লিতে…

ByByNews Desk Jul 20, 2026

‘সংসদ চলো’ মিছিলে যোগ দিতে সফদরজং হাসপাতাল ছাড়ার অনুমতি চাইলেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): ‘সংসদ চলো’ মিছিলে যোগ দেওয়ার জন্য দিল্লির সফদরজং হাসপাতাল থেকে সাময়িকভাবে ছাড়পত্র চেয়ে হাসপাতালের…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top