News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতেই ১০০, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ৪২০ জন চিকিৎসকের
Image

দিল্লিতেই ১০০, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ৪২০ জন চিকিৎসকের

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): গত ২০ মে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হওয়া চিকিৎসকের সংখ্যা ছিল ৩২৯। দু’দিন আগে, ১৮ মে সেই সংখ্যা ছিল ২৭০। ২২ মে (শনিবার) সেই সংখ্যা ৪২০-তে পৌঁছেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২০ জন চিকিৎসকের। শুধুমাত্র দিল্লিতেই মৃত্যু হয়েছে ১০ জন চিকিৎসকের। শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৪২০ জন চিকিৎসকের। এই ৪২০ জনের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে দিল্লিতে, দিল্লিতে মোট ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আইএমএ জানিয়েছে, বিহারে মৃত্যু হয়েছে ৯৬ জন চিকিৎসকের, উত্তর প্রদেশে ৪১ জন, তেলেঙ্গানায় ২০ জন, মহারাষ্ট্রে ১৫ জন, পশ্চিমবঙ্গে ১৬ জন, ওডিশাতে ১৬ জন, গুজরাটে ৩১ জন। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ৪২০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আইএমএ আরও জানিয়েছে, মহামারীর প্রথম ঢেউয়ে মৃত্যু হয়েছিল ৭৪৮ জন ডাক্তারের। সবমিলিয়ে কোভিড মহামারীতে দেশে মৃত্যু হয়েছে ১,১৬৮ জন চিকিৎসকের। 

Releated Posts

হাওড়া স্টেশন সংলগ্ন হকার উচ্ছেদ অভিযানে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২২ মে (আইএএনএস): হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় চলতে থাকা হকার উচ্ছেদ অভিযানে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল…

ByBySandeep Biswas May 22, 2026

নিট- ইউজি পুনঃপরীক্ষা হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত, মোদীর উপর আস্থা রাখার আহ্বান ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): ২০২৬ সালের নিট- ইউজি পরীক্ষা বাতিল হওয়ায় প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর মানসিক যন্ত্রণার কথা…

ByByNews Desk May 22, 2026

অনুপ্রবেশকারীদের একজনও ছাড়া হবে না, ‘এক এক করে’ চিহ্নিত করে বের করে দেওয়া হবে: অমিত শাহ

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): শুধু অনুপ্রবেশ রুখে দেওয়াই নয়, দেশে থাকা প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে ‘এক এক করে’ চিহ্নিত…

ByByNews Desk May 22, 2026

‘জাত জিজ্ঞেস করে গুলি চালান’ মন্তব্যে বিহারের মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধীদের, পাল্টা এনডিএ

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): বিহারে এনকাউন্টার প্রসঙ্গে ‘আগে জাত জিজ্ঞেস করুন, তারপর গুলি চালান’ মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক…

ByByNews Desk May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top