News Flash

  • Home
  • বিদেশ
  • মুম্বইয়ে ৯৯.৩২ টাকা পেট্রোল, জ্বালানি তেলের দাম আরও মহার্ঘ্য
Image

মুম্বইয়ে ৯৯.৩২ টাকা পেট্রোল, জ্বালানি তেলের দাম আরও মহার্ঘ্য

নয়াদিল্লি, ২১ মে (হি.স.): তেলের চড়া দর রোজই নতুন রেকর্ড গড়ছে দেশে। মূল্যবৃদ্ধিতে একের পর রেকর্ড গড়তে গড়তে আরও মহার্ঘ্য হল জ্বালানি তেল। শুক্রবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৩.১১ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৪ টাকা| রাজধানী দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯৩.০৪ টাকা এবং ডিজেলের দাম ৮৩.৮০ টাকা।
কলকাতা ও দিল্লির পাশাপাশি এদিন মুম্বই ও চেন্নাইতেও বেড়েছে দুই জ্বালানি তেলের দাম। মুম্বইয়ে ১০০ টাকা ছুঁতে চলেছে পেট্রোলের দাম, দাম বাড়ার পর শুক্রবার মুম্বইয়ে পেট্রোলের দাম ৯৯.৩২ টাকা এবং ডিজেলের দাম ৯১.০১ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৪.৭১ টাকা প্রতি লিটার এবং ৮৮.৬২ টাকা প্রতি লিটার। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের, প্রতিফলন ঘটছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে। যা আখেরে করোনায় আর্থিক সঙ্কটের মধ্যে আমজনতার পকেটের চাপ বাড়াচ্ছে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top