News Flash

Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩৩৫, মৃত চার

আগরতলা, ১৭ মে (হি.স.)৷৷ ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় করোনা-র সংক্রমণ কিছুটা কমেছে৷ তবে নমুনা পরীক্ষা সংখ্যায় কম হওয়ায় এই পরিণাম মিলেছে, এমনটাই মনে করা হচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ আক্রান্তের হার ৭.২২ শতাংশ৷ এদিকে, ফের চারজনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা বাড়িয়ে চলেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও রীতিমতো বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৯০ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৪,৬২১ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ৮৪ এবং যা পিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪,৫৫৩ জনকে নিয়ে মোট ৪,৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ১৬ জন এবং যা পিড অ্যান্টিজেনে ৩১৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৩৫ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪,৬২১ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৪১,১৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৬,০২৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার বেড়ে হয়েছে ৫.১৮ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৮৭.৬৭ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০৮ শতাংশ৷ নতুন করে চারজনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৪৪২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৯০ জন, দক্ষিণ জেলায় ৫০ জন, গোমতি জেলায় ১৬ জন, ধলাই জেলায় ১৭ জন, সিপাহিজলা জেলায় ২৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৭ জন, উনকোটি জেলায় ১০ জন এবং খোয়াই জেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top