News Flash

Image

ফের কোভিড কেয়ার সেন্টার থেকে পলায়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আবারো কোভিড কেয়ার সেন্টার থেকে কোভিড হয়েছে৷ রোগী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে৷ রবিবার দুপুরে চন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর কোভিড সেন্টার থেকে সেলিম মিয়া নামে এক কোভিড পজেটিভ রোগী পালিয়ে গিয়েছে৷


সঙ্গে সঙ্গে রাধা কিশোর পুর থানার পুলিশ খবর পেয়ে তাকে বিভিন্ন জাগায় খোঁজাখুঁজি করে৷ না পেয়ে পুলিশ তার নিজ বাড়ি খুপিলং যায়৷ সেখান থেকে তাকে আটক করে পুনরায় চন্দ্রপুরস্থিত কোভিড সেন্টারে নিয়ে আসে পুলিশ৷ জানা যায় সে বিভিন্ন মামলায় জড়িত রয়েছে৷ কিল্লা থানার দুইটি মামলা রয়েছে সেলিম মিয়াার নামে৷ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল, মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ ছুটে গিয়েছেন৷ অতিরিক্ত পুলিশ সুপার জানান কোভিড কেয়ারসেন্টারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷


পরপর কোভিড কেয়ার সেন্টার থেকে রোগী পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ কোভিড কেয়ার সেন্টার গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷ অন্যথায় এভাবে কোভিড আক্রান্ত রোগী পালিয়ে গেলে সংক্রমনের সংখ্যা আরও মারাত্মক ভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top