News Flash

  • Home
  • খেলা
  • টিকার আকাল, কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করার প্রস্তাব সরকারি প্যানেলের
Image

টিকার আকাল, কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করার প্রস্তাব সরকারি প্যানেলের

কলকাতা, ১৩ মে (হি. স.) : কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকারি প্যানেল। ওই প্যানেল প্রস্তাব দিয়েছে, ১২ থেকে ১৬ সপ্তাহ ব্যবধান বাড়ানো যেতে পারে। দেশে তীব্র ভ্যাকসিন সঙ্কটের মধ্যে এই প্রস্তাব দিয়েছে সরকারি প্যানেল। তবে তারা জানিয়েছে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে দুই ডোজের সময়সীমা বাড়ানো নিষ্প্রয়োজন। করোনা আক্রান্ত হলে প্রতিষেধক পরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি প্যানেল পরামর্শ দিয়েছে, সুস্থ হয়ে ওঠার ৬ মাস পর টিকা নেওয়া যাবে।

কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার নির্দিষ্ট সময় পর দেওয়া হয় দ্বিতীয় টিকা। দুই টিকা নেওয়ার ব্যবধান বাড়ানোর জন্য বৃহস্পতিবার পরামর্শ দিল সরকারি প্যানেল। ওই ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এই ব্যবধান রয়েছে ৬ থেকে ৮ সপ্তাহের। তবে কোভ্যাক্সিন টিকার ক্ষেত্রে কোনও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়নি।  

এই নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার ব্যবধান বাড়ানো প্রস্তাব এল। টিকাকরণের একেবারে শুরুতে কোভিশিল্ডের দু’টি টিকার মধ্যে ব্যবধান ছিল ২৮ দিনের। বিশেষজ্ঞদের কমিটি মার্চ মাসে কেন্দ্র এবং রাজ্যগুলিকে জানায়, ‘ভাল ফলের জন্য’ টিকার ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহ করতে। বর্তমানে টিকা দেওয়ার ক্ষেত্রে এই ব্যবধানই মানা হচ্ছে। বৃহস্পতিবার সরকারি প্যানেল তা ১২ থেকে ১৬ সপ্তাহ করার পরামর্শ দিল।

টিকার এই ব্যবধান বৃদ্ধির প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। বৃহস্পতিবার করা এক টুইটে তিনি প্রশ্ন তুলেছেন, ‘টিকা পর্যাপ্ত মজুত নেই বলেই কি বিশেষজ্ঞ কমিটির এই প্রস্তাব? আমরা কি মোদী সরকারের থেকে একটু পরিচ্ছন্নতা আশা করতে পারি না’?

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top