News Flash

  • Home
  • Uncategorized
  • গাজিয়াবাদের ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

গাজিয়াবাদের ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

গাজিয়াবাদ, ১২ মে (হি.স.): উত্তর প্রদেশে গাজিয়াবাদে বিধ্বংসী আগুনে পুড়ে গেল একটি কার্টন তৈরির ফ্যাক্টরি। আগুনে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন আরও কয়েকটি ফ্যাক্টরি। পুড়ে গিয়েছে ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি। বুধবার সকালে গাজিয়াবাদের কবি নগর শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি কার্টন তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ওই ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন ফ্যাক্টরিতে। পুড়ে যায় ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন। এই সময়ের মধ্যে আগুন আরও ভয়াবহ রূপ নিয়ে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top