News Flash

  • Home
  • বিদেশ
  • করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে একগুচ্ছ দাবী আমরা বাঙালীর
Image

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে একগুচ্ছ দাবী আমরা বাঙালীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সময় উপযোগী যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷করোনা পরিস্থিতি মোকাবেলায় গতবছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যথাযথভাবে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷ আগরতলায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের উদ্দেশ্যে বার দফা দাবি সনদ তুলে ধরেন আমরা বাঙালি দলের নেতৃবৃন্দ৷

সাংবাদিক সম্মেলনে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, গত বছর করোনা পরিস্থিতিতে মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছে৷ লকডাউন ঘোষণার আগে রাজ্যের মানুষের সমস্যাগুলি দিকে সতর্ক দৃষ্টি দিতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়৷ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যে বার দফা দাবি সরকারের সামনে তুলে ধরা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, অতি দ্রুত প্রত্যেককে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করতে হবে৷ টিকা করন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভ্যাকসিনের মজুদ সন্তোষজনক করতে হবে৷ পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানানো হয়৷

প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করতে হবে৷ রাজ্যে যাতে অক্সিজেনের সংকট দেখা না দেয় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ সরকারি হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার অজুহাতে অন্যান্য রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে৷ রেশন সপ গুলিতে ভোজ্য তেল এবং মসুর ডাল প্রদানের ব্যবস্থা করতে হবে৷ শ্রমিকদের কথা মাথায় রেখে প্রতিমাসে প্রতিটি পরিবারকে আট হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদানের জন্য দাবি জানানো হয়৷ লকডাউন চলাকালে বিগত বছরের মতো যাতে কোনো কর্মী ছাঁটাই না হয় তা নিশ্চিত করতে হবে৷সবর্োপরি করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের কালোবাজারি বন্ধ করতে সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top