News Flash

  • Home
  • দেশ
  • ভারতে ২৯.৩৩-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৭ শতাংশ
Image

ভারতে ২৯.৩৩-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৭ শতাংশ

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): ভারতে ২৯.৩৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ মে সারা দিনে ভারতে ১৬,৬৩,৭৪২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৯,৩৩,১০,৭৭৯-এ পৌঁছে গিয়েছে।
ভারতে ফের বাড়ল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় বৃদ্ধির সংখ্যা ৩৩,৪৯১ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩,২০,২৮৯ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ২,২২,৪০৮ জনের মৃত্যু হয়েছে (১.১০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৪৪৯ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৬,১৩,২৯২ জন (৮১.৯১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৩৩,৪৯১ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ৩৪,৪৭,১৩৩ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১৭.০০ শতাংশ)।

Releated Posts

শ্রম ও জনশক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত-সৌদি আলোচনা

রিয়াদ, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রম ও জনশক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করলেন ভারত ও…

ByByNews Desk Sep 6, 2026

দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে বহু পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির আর কে পুরমের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Sep 6, 2026

‘আমেরিকায় কিছু লাগেজ ফেলে এসেছেন’: মহারাষ্ট্রে গরবায় মুসলিমদের নিষেধাজ্ঞা নিয়ে ভাগবতকে বিরোধীদের কটাক্ষ

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রে গরবা ও দান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) ঘোষণাকে…

ByByNews Desk Sep 6, 2026

‘হৃদয়বিদারক খবর’: মন্ত্রী সুদিব্য কুমারের প্রয়াণে শোক হেমন্ত সোরেনের

রাঁচি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনুর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top