News Flash

  • Home
  • খেলা
  • আগামী দু’মাস দিল্লির ৭২ লক্ষ মানুষ বিনামূল্যে পাবেন রেশন : কেজরিওয়াল
Image

আগামী দু’মাস দিল্লির ৭২ লক্ষ মানুষ বিনামূল্যে পাবেন রেশন : কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী দিল্লিতে লাগু রয়েছে লকডাউন। লকডাউনের কারণে কাজ নেই, তাই অভাব-অনটনের মধ্যে কাটছে বহু মানুষের জীবন। অনেকের ঠিক মতো খাওয়া জুটছে না। সেই সমস্ত অভাবীদের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল মঙ্গলবার জানিয়েছেন, আগামী দু’মাস দিল্লির প্রায় ৭২ লক্ষ মানুষকে বিনামূল্যে দেওয়া হবে রেশন। একইসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দু’মাস রেশন দেওয়ার অর্থ এই নয় যে, আগামী দু’মাস লকডাউন লাগু থাকবে।
এদিন ভার্চুয়ালি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, দিল্লির সমস্ত রেশন কার্ডধারকদের, যা সংখ্যায় ৭২ লক্ষ, আগামী দু’মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। তার মানে এই নয় যে আগামী দু’মাস লকডাউন চলবে। আর্থিক সঙ্কটের মধ্যে থাকা দরিদ্রদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, আর্থিক সঙ্কট থেকে বাঁচাতে দিল্লির সমস্ত অটোরিক্সা চালক এবং ট্যাক্সি চালকদের ৫০০০ টাকা করে দেবে দিল্লি সরকার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top