News Flash

  • Home
  • বিদেশ
  • আইপিএলে ওয়ার্নারহীন হায়দরাবাদের শোচনীয় পরাজয়, বড় রানের ব্যবধানে জয় রাজস্থানের
Image

আইপিএলে ওয়ার্নারহীন হায়দরাবাদের শোচনীয় পরাজয়, বড় রানের ব্যবধানে জয় রাজস্থানের

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : রবিবারের আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করল রাজস্থান রয়্যালস। জস বাটলারের দুর্দান্ত ব্যাটিং ও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ৫৫ রানে ম্যাচ জিতল সঞ্জু স্যামসনরা। রাজস্থানের জার্সিতে দুর্দান্ত বোলিং করলেন ক্রিস মরিস ও মুস্তাফিজুর রহমান। এই জয়ের ফলে সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে উঠে এল রাজস্থান। সাত ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ।


আইপিএল ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল সানরইজার্স হায়দরাবাদ। দুই ওপেনারের মধ্যে ৫৭ রানের পার্টনারশিপ হয়। ২০ বলে ৩১ রান করে আউট হন মনীশ পান্ডে। তিনটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ২১ বলে ৩০ রান করেন জনি বেয়ারস্টো। চারটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। চলতি মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হিসেবে প্রথমবার ব্যাট করতে নেমে ব্যর্থ হলেন কেন উইলিয়ামসন। ২১ বলে মাত্র ২০ রান করেন কিউয়ি ব্যাটসম্যান। একটি চার এসেছে তাঁর ব্যাট থেকে। ৮ বলে ৮ রান করে আউট হন বিজয় শঙ্কর। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে সুযোগ পাওয়া মহম্মদ নবি ৫ বলে ১৭ রান করে আউট হন। ৮ বলে ১০ রান করেন আব্দুল সামাদ। রাজস্থান রয়্যালসের হয়ে ৩টি করে উইকেট নেন ক্রিস মরিস ও মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট নিয়েছেন কার্তিক ত্যাগী ও রাহুল তেওয়াটিয়া।


আজ কেন উইলিয়ামসনের অধীনে মাঠে নামে দল। তবে তাঁর শুরুটা যে মোটেই ভাল হল না, তা অনায়াসে বলা যায়। বাটলার ঝড়ে কার্যত নাজেহাল হল কেন শিবিরের বোলিং বিভাগ। যেভাবে জ্বলে উঠতে পারলেন না হায়দরাবাদের ব্যাটসম্যানরাও। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলল সানরাইজার্স।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top