News Flash

  • Home
  • বিদেশ
  • জুভেন্তাসকে সরিয়ে ইতালির সেরা ক্লাবের শিরোপা উঠতে চলেছে ইন্টার মিলানের ঘরে
Image

জুভেন্তাসকে সরিয়ে ইতালির সেরা ক্লাবের শিরোপা উঠতে চলেছে ইন্টার মিলানের ঘরে

মিলান, ২ মে (হি.স.) :  এক দশকেরও বেশি সময় পর আবারও ইতালির সেরা ক্লাবের শিরোপা উঠতে চলেছে ইন্টার মিলানের কাছে।  সিরি-এ’তে মসনদ খোয়াতে চলেছে জুভেন্তাস। শনিবার অ্যাওয়ে ম্যাভে ক্রোতনে’কে ২-০ গোলে হারিয়ে লিগ কার্যত মুঠোয় পুড়ে ফেলল অ্যান্তোনিও কোন্তের ছেলেরা। এর ফলে চার ম্যাচ বাকি থাকতে আপাতত দ্বিতীয়স্থানে থাকা এসি মিলানের থেকে নিরাপদ ব্যবধান তৈরি করে ফেলেছে ইন্টার।


রবিবার আটালান্টা ম্যাচের দিকে আপাতত তাকিয়ে থাকা। তৃতীয়স্থানে থাকা আটালান্টা কোনওভাবে সাসৌলো’র বিরুদ্ধে পয়েন্ট খোয়ালেই ১৯ বারের জন্য ইতালি সেরার খেতাব উঠবে ইন্টারের মাথায়। গত ন’বারের চ্যাম্পিয়ন জুভেন্তাস পিছিয়ে অনেকটাই। আপাতত খেতাব হারিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলাই এখন প্রাথমিক লক্ষ্য রোনাল্ডোদের।
উল্লেখ্য, এদিন জয়ের পর ৩৪ ম্যাচ খেলে ইন্টারের ঝুলিতে ৮২ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা এসি মিলান সমসংখ্যক ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে। তৃতীয়স্থানে থাকা আটালান্টা একমাত্র খাতায়-কলমে এখনও ইন্টারকে ধরতে পারে। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহে ৬৮ পয়েন্ট। তাই আটলান্টা রবিবার পয়েন্ট খোয়ালেই খেতাব নিশ্চিত ইন্টারের।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top