News Flash

Image

অষ্টম দফায় সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে হামলার অভিযোগ বিজেপি-র

29/04/2021
কলকাতা, ২৯ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার শেষ দফার নির্বাচনে রাজ্যের বিভিন্ন স্থান থেকে অশান্তির অভিযোগ করেছে বিজেপি।  

বিজেপি-র অভিযোগ, এদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে তাঁদের কর্মীদের ওপর হামলা হয়েছে। নানুরে বিজেপি প্রার্থী তারক সাহার গাড়ি ভাঙচুর হয়। নানুর বিধানসভার সিঙ্গি অঞ্চলে ১০৭ নম্বর বুথে তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি এজেন্টের বাড়ি ঘেরাও করে রাখে। তাঁকে বের হতে দিচ্ছিলেন না। দুবরাজপুর বিধানসভায় নোয়াপাড়ায় ৫৯ বুথে পোলিং এজেন্ট বসতে দিতে দেয়নি ‘তৃণমূলের হার্মাদ বাহিনী’। প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনীকে এসে অবস্থার সামাল দিতে হয়।

অভিযোগ, মধ্য কলকাতায় এন্টালির ১২৩ (জীব সেবা মিশন) এবং ২২৬ নম্বর (গ্রেস লিয়াং লাং) বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। শ্যামপুকুরে ৯ নম্বর ওয়ার্ডে কুমোরটুলি ইন্সটিট্যুটের ৩৮এ বুথে এখানে বসার জায়গা নেই বলে, প্রিসাইডিং অফিসার  এজেন্টকে বার করে দেন।

কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে ২৩২ ও ২৪৫ নং বুথে বিজেপি তাদের পোলিং এজেন্টের কাগজ চুরির অভিযোগ করে। সমর ও বিট্টু নামে তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতির বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ করা হয়। রামকৃষ্ণ বিদ্যালয়, জে কে মিত্র রোডের বুথে এসে বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায় নিজে এসে প্রিসাইডিং অফিসারকে অভিযোগ জানান। একইসঙ্গে কমিশনকেও জানান।

অভিযোগ, এন্টালির ১৮০ নম্বর বুথে ডিএনদে হোমিওপ্যাথি কলেজে প্রহৃত হন বিজেপি এজেন্ট। তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। শ্যমপুকুর বিধানসভার দিগম্বর বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ১৫৭, ১৫৮, ১৭৬, ১৬৮, ১৬৯ ও ১৭০ বুথ গুলোতে প্রিসাইডিং অফিসার বিজেপির ও বিরোধী দলের এজেন্টদের সকালে বসতে দেননি। বলেন, বসার জায়গা নেই। বাড়ি থেকে চেয়ার নিয়ে আসুন।

Releated Posts

অসমে বেসরকারি কোচিং সেন্টার নিয়ন্ত্রণে নতুন নিয়ম, বাধ্যতামূলক হবে রেজিস্ট্রেশন

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের নিরাপত্তা, পরিকাঠামোর মান এবং মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় বেসরকারি কোচিং ইনস্টিটিউটগুলির জন্য শীঘ্রই নতুন…

ByByNews Desk Aug 19, 2026

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top