News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ৩.৭৯-লক্ষাধিক সংক্রমণ, ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু ৩,৬৪৫ জনের
Image

ভারতে ৩.৭৯-লক্ষাধিক সংক্রমণ, ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু ৩,৬৪৫ জনের

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যায় একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত। এই রেকর্ড আনন্দের নয়, চিন্তার! ভারতে মারণ কোভিড-১৯ ভাইরাস কেড়ে নিল আরও ৩,৬৪৫ জনের প্রাণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ভারতে ৩.৭৯-লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩,৭৯,২৫৭ জন, বিগত ২৪ ঘন্টায় সমগ্র দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩,৬৪৫ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৩০.৮৪-লক্ষের (১৬.৭৯ শতাংশ) গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতা স্বস্তি দিচ্ছে প্রতিদিনই, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৫০৭ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,৫০,৮৬,৮৭৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮২.১০ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩,৭৯,২৫৭ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,৮৩,৭৬,৫২৪। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩,৬৪৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,০৪,৮৩২ জন (১.১২ শতাংশ)। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫ কোটি ০০ লক্ষ ২০ হাজার ৬৪৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২১,৯৩,২৮১ জনকে।

Releated Posts

সুপ্রিম কোর্টে শুনানির মাঝেই বিক্ষোভ, কাগজ ছুড়ে গালিগালাজ; জোর করে আদালতকক্ষ থেকে সরানো হল মামলাকারীকে

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : সুপ্রিম কোর্টে শুক্রবার এক অস্বাভাবিক ঘটনার জেরে সাময়িকভাবে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। এলাহাবাদ…

ByBySandeep Biswas Jul 10, 2026

১৫ জুলাইয়ের মধ্যে ভয়েস স্যাম্পল দিন, না হলে পুলিশি রক্ষাকবচ প্রত্যাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ জুলাই দুপুর ২টার মধ্যে…

ByBySandeep Biswas Jul 10, 2026

বেঙ্গালুরু পুরভোটে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল কর্নাটক সরকার, কারণ হিসেবে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচির উল্লেখ

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১০ জুলাই: (আইএএনএস) বেঙ্গালুরুর গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (জিবিএ)-র আওতাধীন পুরনিগমগুলির নির্বাচন আয়োজনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আগামী…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যুতে সিদ্ধান্তের পক্ষে কর্নাটক সরকার, সাংবিধানিক অধিকার থাকার দাবি

বেঙ্গালুরু, ১০ জুলাই (আইএএনএস): স্থায়ী বাসিন্দা শংসাপত্র (পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা পিআরসি) ইস্যুর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top