News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসমে নতুন করে করোনা আক্রান্ত ৩১৩৭ জন, আজ থেকে জারি নৈশ কারফিউ
Image

অসমে নতুন করে করোনা আক্রান্ত ৩১৩৭ জন, আজ থেকে জারি নৈশ কারফিউ

গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি. স.) : করোনার বিভীষিকাময় চিত্র অসম সরকারকে কারফিউ-এর পথে হাটতে বাধ্য করেছে। আজ থেকেই কারফিউ জারি করেছে অসম সরকার। ১ মে পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে ওই আদেশ। তাতে, সরকারি আধিকারিক, জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মী, সংবাদমাধ্যম কারফিউ-র আওতা থেকে বাইরে থাকবেন। এদিকে, গত ২৪ ঘন্টায় অসম-এ নতুন করে ৩১৩৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাছাড়া, ১৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কতৃপক্ষ এক আদেশে জানিয়েছে, অসম জুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই, অসমের প্রত্যেক জেলায় কারফিউ জারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।


এদিকে, নতুন করে অসম-এ ৩১৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাতে, শুধু কামরূপ মেট্রো জেলায় ১১৫৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ওই জেলায় গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্তে অসম মোট সংক্রমিতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪০,৬৭০। বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৭, ৭৬৪ জন।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top