News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অক্সিজেন আকাল নিয়ে কেজরি সরকারকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের
Image

অক্সিজেন আকাল নিয়ে কেজরি সরকারকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.):   ‘নিজের ঘর ঠিকমতো গুছিয়ে নিন। যথেষ্ট হয়েছে। যদি আপনারা সামলাতে না পারেন, তাহলে কেন্দ্রকে আধিকারিকদের পাঠাতে বলুন। আমরা তাঁদের দায়িত্ব নিতে বলব।’  অক্সিজেনের আকাল নিয়ে মঙ্গলবার এই ভাষাতেই অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট।

একাধিক হাসপাতালের দায়ের করা আবেদনের শুনানিতে দিল্লি হাইকোর্ট বলেছে, মঙ্গলবার দিল্লি সরকারকে দুই সদস্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অবিলম্বে একটি অক্সিজেন ভরতির প্লান্টের দায়িত্ব নিতে হবে। সেইসঙ্গে পাঁচটি সংস্থাকে অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। দুই সদস্যের ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় জানিয়েছে, দিল্লি সরকারের কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিজের ঘর ঠিকমতো গুছিয়ে নিন। যথেষ্ট হয়েছে। যদি আপনারা সামলাতে না পারেন, তাহলে কেন্দ্রকে আধিকারিকদের পাঠাতে বলুন। আমরা তাঁদের দায়িত্ব নিতে বলব।’  আদালত আরও বলে,  যাঁরা অক্সিজেনের কালোবাজারি করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। যাতে যে অক্সিজেনের দাম একেবারে কম পড়ে, তা কালোবাজারির কারণে কয়েক হাজার বা লাখ টাকায় পৌঁছে না যায়।

এদিকে, যে সংস্থাগুলি অক্সিজেন ভর্তি করে, মঙ্গলবারের শুনানিতে সেই সংস্থাগুলি অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। অক্সিজেন ভর্তি করার সঙ্গে যুক্ত থাকা সংস্থাগুলিকে ডিভিশন বেঞ্চ বলেছে, ‘আপনারা কালোবাজারির বিষয়ে জানেন? এটা ভালো মানবিক আচরণ?’ একইসঙ্গে অক্সিজেন ভর্তি করার সঙ্গে যুক্ত থাকা সংস্থাগুলিকে উপযুক্ত নির্দেশ না দেওয়ার জন্য দিল্লি সরকারের প্রতিও অসন্তোষ গোপন করেননি বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, এই পুরো ‘বিশৃঙ্খলার’ সমাধান করতে পারেনি দিল্লি সরকার। সেই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ‘(ওখানে) আপনার আধিকারিকদের মোতায়েন করুন এবং ওদের চালাতে দিন। ওঁদের হেফাজতে নেওয়ার জন্য আপনাদের হাতে যাবতীয় আইনি ক্ষমতা আছে।

Releated Posts

রোগীদের সমস্যা, জিবি হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুলাই: জিবি হাসপাতালে রোগীদের সমস্যা এবং হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। জিবির সমস্ত বিভাগ…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

প্রতিকূল আবহাওয়ার কারণে টিবিএসই-এর ‘ বছর বাঁচাও’ পরীক্ষা স্থগিত

আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার নির্ধারিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ-এর ‘ বছর বাঁচাও’…

ByByReshmi Debnath Jul 13, 2026

ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাত এবংপ্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং…

ByByReshmi Debnath Jul 13, 2026

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায়…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top